এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে রীতিমতো অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ১০ জনের বার্সাকে ৪-০ গোলে হারিয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। দ্বিতীয় লেগে বার্সার ফিরে আসার সুযোগ থাকলেও, গোল ব্যবধানে বেশ পিছিয়ে পড়েছে কাতালান ক্লাবটি। লাল কার্ড দেখায় পরের লেগে তারা পাচ্ছে না রক্ষণের এরিক গার্সিয়াকে।
মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ম্যাচের ছয় মিনিটে গার্সিয়া নিজেদের জালে বল জড়ালে লিড পায় অ্যাটলেটিকো। ১৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন ফরাসি তারকা অ্যান্টোনিও গ্রিজম্যান। ৩৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন অ্যাডেমোলা লুকম্যান। ৪৫ মিনিট শেষে হওয়ার পরে যোগ করা সময় অ্যাটলেটিকোর চতুর্থ গোলটি করেন আর্জেটিনার বিশ্বকাপজয়ী জুলিয়ান আলভারেজ।
দ্বিতীয়ার্ধে জালের দেয়া পায়নি কোন দল। ম্যাচের ৮৩ মিনিটে অ্যালেক্স বেনাকে ফাউল করেন গার্সিয়া। ভিএআর দেখে ৮৫ মিনিটে তাকে লাল কার্ড দেয়ার সিদ্ধান্ত নেন রেফারি।
আগামী ৩ মার্চ কোপা ডেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সার মাঠে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় ম্যাচ গড়াবে রাত ২টায়।








