চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যুৎ বিভাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৯
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৮-১৯ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সার্বিক মূল্যায়নে ৫১টি মন্ত্রণালয়-বিভাগের মধ্যে বিদ্যুৎ বিভাগ প্রথম স্থান অর্জন করেছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’তে বিদ্যুৎ বিভাগের অর্জিত নাম্বার ৯৬ দশমিক ৪৬। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূলত সরকারের প্রতিনিধি হিসাবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের সচিবের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা দলিল।

সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। এই চুক্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের কৌশলগত উদ্দেশ্যগুলো, এ সব কৌশলগত উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত কার্যক্রম এবং এসব কার্যক্রমের ফলাফল পরিমাপের জন্য কর্মসম্পাদন সূচক ও লক্ষ্যমাত্রাগুলোর বিবরণ রয়েছে।

সংশ্লিষ্ট অর্থবছর সমাপ্ত হওয়ার পর ওই বছরের চুক্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রাগুলো বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের প্রকৃত অর্জন মূল্যায়ন করা হয়ে থাকে।

২০১৮-১৯ অর্থবছরে বিদ্যুৎ বিভাগ ৫৭টি কর্মসম্পাদন সূচকের মধ্যে ৪৯টিতে শতভাগ অর্জন করেছে, তবে অন্য ৪টিতে কোনো অর্জন নেই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ বিষয়ে বলেন: এই সাফল্যের মূলমন্ত্র হচ্ছে প্রধানমন্ত্রীর সফল নেতৃত্ব এবং বিদ্যুৎ বিভাগের দলগত প্রচেষ্টা। বাংলাদেশ মানুষের ঘরে ঘরে বিদ্যুং পৌঁছে দেয়ার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে চলছি।

Reneta

ওই চিঠিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এপিএ’র মাধ্যমে সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কেট শেয়ার দখল করে গ্রামীণফোন স্বেচ্ছাচারি হয়ে উঠেছে: মোস্তাফা জব্বার

পরবর্তী

খুলনায় শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র খুলল যুক্তরাষ্ট্র

পরবর্তী

খুলনায় শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র খুলল যুক্তরাষ্ট্র

শাহরুখের প্রযোজিত সিনেমায় জুনিয়র বচ্চন

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT