বিনোদন

বার্লিন ফিল্ম ফেস্টিভালে রণবীর-আলিয়ার ‘গুল্লিবয়’

বার্লিন ফিল্ম ফেস্টিভালে রণবীর-আলিয়ার ‘গুল্লিবয়’

চলতি বছরের শুরু থেকেই আলোচিত ছিল জয়া আখতার পরিচালিত আসন্ন ছবি ‘গুল্লি বয়’। যেখানে প্রথমবারের মত একসাথে জুটি বাঁধছেন রণবীর সিং ও আলিয়া ভাট।

যদিও সর্বসাধারণের জন্য এখনও মুক্তি পায়নি ছবিটি। কিন্তু তার আগেই সুখবর বয়ে এনেছে আসন্ন এই ছবিটি।

আন্তর্জাতিক  মঞ্চে ডাক পেয়েছে ‘গুল্লি বয়’। আসন্ন ৬৯তম বার্লিন ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই ছবির। ইতোমধ্যেই বিষয়টি রণবীর সিং নিজে টুইট করে নিশ্চিত করেছেন। এছাড়া ‘গুল্লিবয়’ ছাড়াও আরো নয়টি ছবি দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভালে।

আগামী বছরের ৭ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ৬৯ তম আন্তজার্তিক বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল।

মূলত ব়্যাপার ডিভাইনের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত হচ্ছে এই ছবিটি। এছাড়াও মুম্বাইয়ের স্ট্রীট ব়্য়াপারদের সংগ্রামী গল্প বলবে এই ছবি। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ই ফেব্রুয়ারি।

বিষয়:আলিয়া ভাট গুল্লি বয় জোয়া আখতার রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…