বিনোদন

বার্লিন চলচ্চিত্র উৎসব: সোনালী ভাল্লুক গেল কার হাতে?

চ্যানেল আই অনলাইন- বার্লিনেল চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন- বার্লিনেল চলচ্চিত্র উৎসব

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ৬৮ তম বার্লিনেল চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে রবিবার (২৫ ফেব্রুয়ারি)। ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়া দশ দিনব্যাপী এ উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল রবিবার।

সেরা চলচ্চিত্রের জন্য গোল্ডেন বিয়ার পুরস্কার পেয়েছে আদিনা পিনতিলের ‘টাচ মি নট’। সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ‘টুয়ার্জ’ তথা ‘মাগ’।

নতুন দিক উন্মোচনের জন্য সেরা ফিচার চলচ্চিত্রের পুরস্কার গিয়েছে ‘দ্য হেইরিসেস’ এর হাতে সেরা পরিচালকের জন্য সিলভার বিয়ার পেয়েছেন ওয়েস অ্যান্ডারসন, ‘ইসলে অব ডগস’ চলচ্চিত্রের জন্য।

সেরা অভিনেতা হয়েছেন এন্থনি ব্যাজন, সেরা অভিনেত্রী অ্যানা ব্রুন। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য গোল্ডেন বিয়ার পেয়েছে ‘দ্য মেন বিহাইন্ড দ্য ওয়াল’।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…