জার্মানির বার্লিনে বসেছে গাড়ির মেলা। প্রায় ৭শ গাড়ি তোলা হয়েছে মোটরওয়ার্ল্ড ক্লাসিক নামের এই মেলায়। এর মধ্যে বেশিরভাগই পুরনো গাড়ি।
রয়েছে ৩০-এর দশকের রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জসহ পুরনো অনেক গাড়ি। এমনকি পুরনো অনেক রেসিং কারও স্থান পেয়েছে মেলায়।
এসব অ্যান্টিক গাড়িগুলোর জন্য গুণতে হবে বিশাল অংকের টাকা।
১০ ও ১১ অক্টোবর মেলা চলবে। মেলার টিকিট বিক্রি অবশ্য আগেই শেষ হয়ে গেছে।






