চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে চ্যানেল আই: বার্নিকাট

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
১:০৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বার্নিকাট-চ্যানেল আই

বাংলাদেশের জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে চ্যানেল আই ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ে অবস্থিত চ্যানেল আই কার্যালয়ে এসে এ কথা বলেন তিনি।

প্রতিনিধি দলসহ বার্নিকাট বেসরকারি টেলিভিশন চ্যানেল আই কার্যালয়ে এলে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ তাকে স্বাগত জানান। হাতে ফুল তুলে দেয়ার পর বিজয়ের মাসের শুভেচ্ছা হিসেবে বার্নিকাটকে বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ ব্যাজ পরিয়ে দেয়া হয়।

Banglabid

এরপর আনিসুল হকের প্রতি শ্রদ্ধায় খোলা শোকবইয়ে স্মৃতিকথা লিখেন মার্কিন রাষ্ট্রদূত।বার্নিকাট-চ্যানেল আই

বার্নিকাট আসার কিছুক্ষণ পরই আসেন ইউএসএইডের বাংলাদেশ মিশন পরিচালক জানিনা জেরুজেলস্কি। চ্যানেল আইয়ের পক্ষ থেকে তাকেও অভ্যর্থনা জানানো হয়।

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্বে যোগ দিতে আসা এই মার্কিন প্রতিনিধি দলটি চ্যানেল আইয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

Reneta

এ সময় রাষ্ট্রদূত বলেন, কৃষিসহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে চ্যানেল আই। এজন্য চ্যানেল আইয়ের পুরো টিমকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে চ্যানেল আই নিউজরুম পরিদর্শনে এসে কর্মীদের সংখ্যায় জেন্ডার ভারসাম্য থাকার বিষয়টি উল্লেখ করে মার্শা বার্নিকাট এর প্রশংসা করেন।

ইউএসএআইডির মিশন ডিরেক্টর জানিনা জেরুজেলস্কিও চ্যানেল আইয়ের অনুষ্ঠান ও টিমের প্রশংসা করেন। বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইউএসএইডের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সব ধরণের সহায়তা অব্যাহত রাখা হবে বলেই তার আশা।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএসএইডচ্যানেল আইমার্শা ব্লুম বার্নিকাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মরিনহোর ‘জ্বালায়’ কাজ ছাড়ছেন রেফারি

পরবর্তী

স্পষ্ট ভাবেই বলছি আমি রাজনীতিতে আসব না: অনন্ত জলিল

পরবর্তী
অনন্ত-জলিল

স্পষ্ট ভাবেই বলছি আমি রাজনীতিতে আসব না: অনন্ত জলিল

নিয়মরক্ষার ম্যাচে খেলছেন না মাশরাফী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬

প্রতিপক্ষ ভালো, ‘ফাইট’ করতে চান বাংলাদেশ অধিনায়ক

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT