বারবিকিউ পার্টি থেকে বনে আগুন লাগানোর অভিযোগে ইটালির দুই শিক্ষার্থীকে কোটি ডলার জরিমানা করা হয়েছে।
গত বছর ৩০ ডিসেম্বর ইতালির কমো অঞ্চলের পাহাড়ি এলাকার একটি বনে লেগেছিল ভয়াবহ আগুন। এতে মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল সেই দাবানল।
বেশ কিছুদিন পর তদন্তে বেরিয়ে আসে আগুন লাগার পেছনে মূলত দায়ী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
২২ বছর বয়সী এই দুই শিক্ষার্থী বারবিকিউ করতে গিয়েই বনের ভেতর আগুন লেগে যায়। আর তাই ক্ষতিপূরণ হিসেবে তাদের মোট ১১ দশমিক ৭ মিলিয়ন ডলার (১ কোটি ১৭ লাখ ডলার) জরিমানা করা হয়েছে।
স্থানীয় পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারকারে এদের এক শিক্ষার্থী জানিয়েছে, অনিচ্ছাকৃতভাবে আগুন লেগেছিল।
লা স্টাম্পা পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তারা বলেন, এ ঘটনার জন্য আমরা অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। কিন্তু একাধিক উৎস থেকে আগুন লেগেছিল। অথচ আমরাই কেবল এ ঘটনার জন্য দোষী হলাম। আমরা সাথে সাথে দমকল বাহিনীকে অবগত করেছিলাম।
দেশটির সরকারী আইনজীবী আদালতকে জানান, বনে আগুন লেগে প্রচুর সম্পদ ধ্বংস হয়েছে। যার সূত্রপাত ঘটে দুই যুবকের বারবিকিউ পার্টি থেকেই হয়েছে বলে প্রমাণ মিলেছে।







