চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বারবার একই ভুল’ মেনে নিতে পারছেন না বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গোলাপি বলে খেলতে একদমই অনভিজ্ঞ বাংলাদেশ দল ভারত সফরে টস জিতে ব্যাটিং নিয়ে বিপদ ডেকেছিল। পাকিস্তান সফরে দুটি টি-টুয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিং। লড়াই করার রান তুলতে না পেরে সিরিজ হার (২-০)। বারবার কেনো একই ভুল হচ্ছে জানা জরুরী হয়ে পড়েছে, এমন অনুভব নাজমুল হাসান পাপনের। সব জানতে হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বসতে চান বিসিবি সভাপতি।

পাকিস্তান সফরে দলের সঙ্গেই ছিলেন নাজমুল হাসান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের সঙ্গে টস জিতে ব্যাটিং নেয়া প্রসঙ্গে কথা হলেও কোচের সঙ্গে আলাপ করার কথা ভাবছেন তিনি।

বুধবার পাকিস্তান সফর ও টি-টুয়েন্টি সিরিজের মূল্যায়ন করতে গিয়ে বিসিবি সভাপতির কণ্ঠে ছিল আক্ষেপ আর হতাশার সুর, ‘অনেক কিছু আসলে বুঝতে হবে। সব জানতে পেরেছি তা না। বসতে হবে তাদের সাথে। আরও নিবিড়ভাবে বসতে হবে। শুধু যে খেলোয়াড় তা না, কোচ-টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথেও বসতে হবে।’

‘কয়েকটা প্রশ্ন আমার আছে। আমি বসেছিলাম রিয়াদ, তামিম ওদের সঙ্গে। প্রথম ম্যাচের পরেই জিজ্ঞেস করেছিলাম ব্যাটিং নিলাম কেনো। আমরা এত বছর পর পাকিস্তানে এলাম। একটা অপরিচিত কন্ডিশনে ব্যাটিং নিলাম কেনো। আমরা চেজ ভালোই জানি। একটা টার্গেট থাকে। আগে ব্যাটিং করলে তো টার্গেট জানি না। ওরা বলছিল ব্যাটিং পিচের জন্যে। কিন্তু খেলা দেখে মনে হয়নি ভালো পিচ।’

‘খুব ভালো পিচই যদি হতো, সেটার সঙ্গে খেলার ধরণ মেলেনি। দ্বিতীয় ম্যাচে জিজ্ঞেস করলাম টার্গেট কি, বলল ১৫০। আমি বললাম ১৬০-এর নিচে টি-টুয়েন্টিতে কোনো স্কোরই হয় না। যে কারো কাছে হেরে যাওয়ার কথা। ১৮০ মিনিমাম এখনো ধরে। দুইশ করেও মানুষ জিততে পারে না। আমাদের টার্গেট এত কম কেনো।’

‘দ্বিতীয় ম্যাচের পরে ওদের সাথে বসেছিলাম, তখন আরেকটু বেশি কথা হয়েছে। প্রথম যেটা, টস জিতে কেনো ব্যাটিং, ইন্ডিয়ার সাথেও দেখলাম টেস্টে পিংক বলে ডে-নাইট ম্যাচ, কখনো খেলিনি। টসে জিতে ব্যাটিং নিয়ে নিলাম। সবগুলোই তো নতুন দেখছি। তারা আগে বলছে ব্যাটিং পিচ, খেলা শেষে বলছে ডিফিকাল্ট টু ব্যাট। বুঝলাম না। তার মানে কী পিচ সেটা বুঝতে পারছি না। ওরা যদি বলে আমাদের পিচ বুঝতে অসুবিধা হচ্ছে তাহলেও তো আমরা সাহায্য করতে পারি। আমি মনে করেছি এটা নিয়ে আলাপ করা দরকার সবার সঙ্গে, এমনকি কোচও।’

Reneta

সমস্যা কোথায়? খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বুঝতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান। সবটা জানতে সব পক্ষের সঙ্গেই আলোচনায় বসবেন বলে জানালেন।

‘আসলে বলা মুশকিল (সমস্যা কোথায়)। কোচের সঙ্গে বসতে হবে। আমি তো বসেছি খেলোয়াড়দের সাথে। খেলোয়াড়দের কেউ বলেনি কোচ আমাদের সিদ্ধান্ত দিয়েছে, বা কোচ বলেছে এটা। এখন কোচকে জিজ্ঞেস করতে হবে কে সিদ্ধান্তগুলো দিচ্ছিল। মোটাদাগে মনে হয়েছে, আমাদের দল মনে করেছিল কম করলেও জিততে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসান পাপনবাংলাদেশ-পাকিস্তান সিরিজবিসিবিরাসেল ডমিঙ্গোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT