চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ ব্যান্ডদলের বামবা কনসার্ট দেখা যাবে বিনা পয়সায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের ব্যান্ডদলগুলোর বৃহৎ সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা) ৪ বছর পর কনসার্ট করছে। ৩ মে এই কনসার্ট হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা-এর নবরাত্রি হলে। দর্শক-শ্রোতারা রেজিষ্ট্রেশন করে বিনা পয়সায় এই কনসার্ট উপভোগ করতে পারবেন।

মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে কনসার্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

বামবা লাইভ চ্যাপ্টার ওয়ান শীর্ষক কনসার্টে মাইলস্‌, ওয়ারফেজ, ফীডব্যাক, অর্থহীন, দলছুট, ম্যাক ও ঢাকা, পেন্টাগন, নেমেসিস, আর্বোভাইরাস, ভাইকিংস, শূন্য’সহ বামবাভুক্ত দলগুলো গান গাইবে। সর্বশেষ ২০১৪ সালে রক ফেস্টিভাল করেছিল বামবা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেসবুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শকরা এই কনসার্ট উপভোগ করতে পারবেন বিনা পয়সায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বামবা’র প্রেসিডেন্ট হামীন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু, সহ-সভাপতি ফুয়াদ নাসের বাবু, স্কাইট্র্যাকার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলানসহ উভয় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

Reneta

কনসার্টের চ্যাপ্টার ওয়ানে ১১টি দল পারফর্ম করবে বলে জানানো হয়। দলগুলো হলো মাইলস্‌, ওয়ারফেজ, ফীডব্যাক, অর্থহীন, দলছুট, ম্যাক ও ঢাকা, পেন্টাগন, নেমেসিস, আর্বোভাইরাস, ভাইকিংস এবং শূন্য। পরবর্তী চ্যঅপ্টারগুলোতে বাকীদলগুলো গান করবে। যার তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে আয়োজক বামবা এবং পৃষ্ঠপোষক স্কাইট্র্যাকার।

১৯৮৭ সালে বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে কনসার্টের মাধ্যমে যাত্রা শুরু করে বামবা। এরপরের বছর ১৯৮৮ সালে প্রথম পাবলিক কনসার্ট করে বামবা। ১৯৯০ সালে ১৬ ডিসেম্বর প্রথমবারের মত বাংলাদেশে ধানমণ্ডির ওমেন্স কমপ্লেক্সে টিকেট-এর মাধ্যমে কনসার্ট করে, যেখানে ৭২ ঘণ্টারও কম সময়ে পুরো ২০ হাজার টিকেটই বিক্রি হয়ে যায়। এরপর বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কনসার্ট করে বামবা। সর্বশেষ ২০১৪ সালে রবি আজিয়াটার সাথে বামবা তিন দিনের রক ফেস্টিভ্যাল করে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টবামবামাইলস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT