চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হারালেন ‘থ্রি ইডিয়ট’ এর শারমান যোশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A
বাবা-মায়ের সাথে শারমান যোশি

বাবা-মায়ের সাথে শারমান যোশি

প্রয়াত হলেন বিখ্যাত গুজরাটি থিয়েটার শিল্পী ও ‘থ্রি ইডিয়ট’ খ্যাত বলিউড অভিনেতা শারমান জোশির বাবা অরবিন্দ যোশির।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার ভোরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে মৃত্যু হয় অরবিন্দ যোশির। মূলত বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বিখ্যাত এই থিয়েটার শিল্পী।

এদিকে অরবিন্দ যোশির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে ট্রেড অ্যানালিস্ট কোমল নাথের একটি টুইটের মাধ্যমে।

Banglabid

এছাড়াও অরবিন্দ যোশির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অভিনেতা প্রেম চোপড়া। তিনি লিখেছেন, অরবিন্দ যোশি খুব ভাল মনের মানুষ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২ সপ্তাহ ধরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন অরবন্দি যোশি। বার্ধক্যজনিত কারণেই অরবিন্দ যোশীর মৃত্যু হয়। তার অবদান গুজরাটি থিয়েটার জগত সারা জীবন মনে রাখবে।

একই সাথে অভিনেতা পরেশ রাওয়াল টুইটে শোক প্রকাশ করে লিখেছেন, ভারতীয় থিয়েটারে এই ক্ষতি অপূরণীয়। প্রখ্যাত অভিনেতা শ্রী অরবিন্দ যোশিকে বিদায় জানাই। তিনি একজন সাহসী, বহুমুখী অভিনেতা। একই সাথে একজন দক্ষ থিয়েটার শিল্পী ছিলেন।

গুজরাটি থিয়েটারের পাশাপাশি একাধিক গুজরাটি সিনেমাতেও দেখা গিয়েছে অরবিন্দ যোশিকে। এছাড়াও বলিউডের জনপ্রিয় সিনেমা ‘শোলে’, ‘ইত্তেফাক’, ‘অপমান কি আগ’ এর মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অরবিন্দ যোশী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইত্তেফাকবলিউডলিড বিনোদনশোলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দুই বুড়ো’র ঘূর্ণি ভেল্কিতে কুপোকাত প্রোটিয়ারা

পরবর্তী

মুন্সীগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

পরবর্তী

মুন্সীগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

বন্ধু রাজ্জাকের মস্তিষ্কের ‘ভেল্কি’ দেখার অপেক্ষায় মাশরাফী

সর্বশেষ

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT