বাবা হলেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান। রোববার সকালে ব্যাংককের একটি হাসপাতালে তামিম-আয়েশা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান।
বাংলাদেশের হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে সকালেই এ আনন্দের খবর দেন।
তামিম জানিয়েছেন, রবিবার সকালেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। তার ছেলে ও স্ত্রী দু’জনেই সুস্থ আছেন। তবে চিকিৎসকরা তাদের শিশু সন্তানকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
তামিম সকলের কাছে দোয়া চেয়েছেন। স্ত্রী আয়েশা সিদ্দিকার পাশে থাকতে তামিম এখন ব্যাংকক অবস্থান করছেন।






