চিত্রনায়ক সিয়াম আহমেদ বাবা হতে যাচ্ছেন। তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী প্রথমবার মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) রাতে একটি উক্তি শেয়ার করে ফেসবুকে বাবা হতে যাওয়ার সুখবরটি সিয়াম নিজেই জানিয়েছেন।
স্ত্রী অবন্তীকে নিয়ে একটি ছবি পোস্ট দিয়ে সিয়াম লিখেছেন, আলহামদুলিল্লাহ। বাবা হতে যাওয়ার খবরটি ফেসবুকে জানানোর পর শোবিজের অনেক তারকা সিয়াম ও তার স্ত্রী অবন্তীকে শুভেচ্ছা জানাচ্ছেন।
উচ্ছ্বসিত সিয়াম লিখেন, দশটি ছোট হাতের আঙুল, দশটি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা, খুব মিষ্টি আর নতুন, এই ছোট্ট জীবন, একটি স্বপ্ন বাস্তব হচ্ছে। আলহামদুলিল্লাহ্।’
প্রায় ১০ বছর প্রেম করে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে জমকালো আয়োজনে বিয়ে করেন সিয়াম ও অবন্তী।
সিনেমায় নিয়মিত অভিনয় করছেন সিয়াম। তার স্ত্রী অবন্তী একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মিডিয়া কমিউনিকেশন বিভাগে কর্মরত আছেন।








