চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা দিবস উপলক্ষে গুগল-ফেসবুকের আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৮, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
বাবা দিবস

বিশ্ব বাবা দিবস হিসেবে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার নানাভাবে বাবাকে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে মেতে ওঠে সবাই। বরাবরের মতো বিশেষ এই উপলক্ষে বিশেষ আয়োজন রেখেছে টেক জায়ান্ট গুগল আর জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক।

গুগল সুন্দর একটি অ্যানিমেটেড ডুডল তৈরি করেছে, আর ফেসবুক রেখেছে কার্ড পাঠানোর ব্যবস্থা।

এ বছর মা দিবসে গুগল তার ডুডল তৈরি করেছিল মা ক্যাকটাস ও তাদের সন্তানদের নিয়ে। তাই তারই ধারাবাহিকতায় বাবা দিবসের ডুডলটিও হয়েছে ওই পরিবারের আরেক সদস্য বাবা ক্যাকটাসকে কেন্দ্র করে।

Banglabid

ফিল্মস্ট্রিপের মতো সাজানো অ্যানিমেটেড ডুডলটিতে রয়েছে একটা ছোট্ট গল্প। সেখানে বাবার সঙ্গে সন্তানদের অন্তরঙ্গতা আর বাবার দায়িত্বের কিছু ছায়া ফুটে উঠেছে। প্রথমে গুগলের হোমপেজে প্লে বাটনযুক্ত একটি ঝাপসা ছবি থাকে। প্লে বাটনে ক্লিক করলে গল্পটি দেখা যায়।

প্রথম দৃশ্যে রয়েছে বাবা ক্যাকটাসের হাস্যোজ্জ্বল ছবি। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় বাবা ক্যাকটাস তার মেয়েকে আদর করে চুল আঁচড়ে সাজিয়ে দিচ্ছে, যেন তাকে দেখে সবার চোখ জুড়িয়ে যায়। তৃতীয় দৃশ্যে দেখা যায়, ছোট ছেলের সঙ্গে মজা করে বেলুন নিয়ে খেলছে সে।বাবা দিবস

তৃতীয় ছবিতে বাবার দায়িত্ব ভালোভাবেই পালন করতে দেখা যায় যায় ক্যাকটাসকে। দেখা যায়, ছোট ছেলেমেয়ে দু’টোকে পরম মমতায় গোসল করিয়ে দিচ্ছে বাবা ক্যাকটাস।

Reneta

সন্তান বড় হলে তাকে শিখিয়ে পড়িয়ে নেয়ার অনেক দায়িত্ব থাকে বাবার। চতুর্থ ছবিতে দেখা যায়, বাবা ক্যাকটাস তার বড় ছেলেকে দেখিয়ে দিচ্ছে কীভাবে ঠিকঠাক দাঁড়ি কামাতে হয়। বাবাকে অনুসরণ করে ছেলেটা ঠিকই শিখে নিচ্ছে সেই কৌশল।বাবা দিবস

আর সবশেষের ছবিতে দেখা যায় সন্তানের প্রতি বাবার অকৃত্রিম ভালোবাসার বহির্প্রকাশ। সেখানে তিন সন্তানকে জড়িয়ে ভালোবাসার সবটুকু ঢেলে দিতে দেখা যায় বাবা ক্যাকটাসকে। অন্যদিকে ছেলেমেয়েগুলোও বাবাকে ভীষণ খুশিতে জড়িয়ে ধরে রেখেছে আশপাশ থেকে; যেন বলছে: বাবা, তোমাকে খুব ভালোবাসি।

 

গুগলের মতো ফেসবুকও বাবা দিবস উপলক্ষে ভিন্ন তবে ছোট্ট একটি আয়োজন করেছে। ফেসবুকে লগইন করে এ দিনে প্রথমবার হোমপেজে ঢুকলেই সবার ওপরে দেখাচ্ছে ফেসবুকের পক্ষ থেকে একটি পোস্ট।বাবা দিবস

ওই পোস্টে বাবা দিবস উপলক্ষে সব ব্যবহারকারীকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে: আজ আমরা বিশ্বজুড়ে সব বাবাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তারা আমাদের জন্য যা কিছু করেন সেই সবকিছুর জন্য তাদের ধন্যবাদ দিচ্ছি।বাবা দিবস

এরপর কাছের মানুষদের বাবা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল কার্ড পাঠানোর একটি অপশন রাখা হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলফেসবুকবাবা দিবসবিশ্ব বাবা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌলভীবাজারে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

পরবর্তী

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি

পরবর্তী
নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি

স্বর্ণসহ

শাহজালালে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT