চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবা ত্রাণ কী?’

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৭:০৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২০
অন্যান্য
A A

টাঙ্গাইলের ঘাটাইলের পাঁচটিকড়ি গ্রামের পঞ্চাশ বছরের হেকমত আলী। জন্ম থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী। জীবন চালান ভিক্ষাবৃত্তি করে। স্ত্রী, দুই ছেলে ও ছেলের বউ নিয়ে তার সংসার। করোনার প্রভাবে বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ ছেলের। রাস্তাঘাট আর দোকানপাট বন্ধ থাকায় ভিক্ষাবৃত্তিও বন্ধ।

গেল পাঁচদিন ধরে ঘরেই ছিলেন। আজ আর চলার মতো তার ঘরে কোন খাবার নেই। তাই খাদ্যের সন্ধানে বেরিয়েছেন আগের মতোই।

গেল ক’দিনে চারদিকে ত্রাণ বিতরণের খবর পেলেও তিনি ও তার পরিবারের কোন সদস্য পাননি সেই খোঁজ। ঘরে এসেও দিয়ে যায়নি কেউ সরকারি বে-সরকারি কোন ত্রাণ বা সহায়তা। আজ বাধ্য হয়েই রাস্তায় ঘুরছেন তিনি। কিন্তু সড়কে মানুষ না থাকায় তপ্ত রোদে পাঁচ ঘণ্টায় হেঁটে পেয়েছেন মাত্র পঁচিশ টাকা! এমনটাই বলছিলেন হেকমত আলী।

Banglabid

আরেকজন মোহাম্মদ আলী (৭৫)। স্ত্রী, নাতি এবং ছেলের বউ নিয়ে সংসার। ছেলে মারা গেছে প্রায় ২০ বছর আগে। এই বয়সেও এসে সংসারে হাল ধরতে হয়েছে তার। তিনি পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে বের হয়েছেন ভিক্ষা করতে। সকালে না খেয়ে বের হয়ে দুপুর সময় দোকান থেকে ভিক্ষার টাকায় একটা কেক কিনে খেয়েছেন।

এ চিত্র ঘাটাইলের পাচঁটিকড়ি গ্রামের হেকমত আলী বা ভূঞাপুরের চরঅলোয়ার মোহাম্মাদ আলীর নয় এমন অসংখ্য অসহায় হতদরিদ্ররা এখনও পায়নি কোন ত্রাণ সহায়তা।

সরেজমিনে দেখা গেছে, দৃষ্টিহীন হেকমত আলী ও মোহাম্মদ আলী ভূঞাপুর পৌরসভার ইবরাহীম খাঁ কলেজরোডে তপ্তরোদে লাঠি খুড়িয়ে খুড়িয়ে ভিক্ষা চেয়ে রাস্তায় হাটছে। এরমধ্যে অনেকে তাকে দেখে ভিক্ষা দিচ্ছে আবার অনেকেই ফিরিয়ে দিচ্ছেন।

Reneta

হেকমতের মত মোহাম্মদ আলীও বলেন, সংসারে উপার্জনক্ষম কেউ নেই। এই বৃদ্ধ বয়সে বের হয়েছি নাতির মুখের দিকে তাকিয়ে। ছেলে মারা গেছে বহু আগেই। কী করোনা নাকি আইছে তাই মানুষ ভিক্ষাও দিচ্ছে না। সকালে বের হয়ে দুপুরে একটা কেক খেয়ে এখনও রাস্তায় রাস্তায় ঘুরছি।

এসময় ত্রাণের বিষয়ে জানতে চাইলে বৃদ্ধ মোহাম্মদ আলী উল্টো বলেন: ‘বাবা ত্রাণ কী?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলত্রাণমোহাম্মদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT