বিনোদন

বাবার সঙ্গে শেষ দেখা হলো না, স্মৃতি পোড়াচ্ছে মেয়েকে!

পরিবারের সদস্যরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পরিবারের সদস্যরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, যেখানে ছোট শিশু থেকে বড়রা সবাই উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে লকডাউনে পুরো ভারত। আর এজন্য বাবা ঋষি কাপুরকে শেষ বারের মত দেখতে পারেনি মেয়ে ঋদ্ধিমা। এমনকি বাবার শেষকৃত্যেও থাকতে পারেননি তিনি।

বাবার মৃত্যুর দু’দিন পর দিল্লি থেকে মুম্বাইয়ে পৌঁছেন ঋদ্ধিমা। বান গঙ্গায় বাবার অস্থি বিসর্জনে অংশ নেন মেয়ে ঋদ্ধিমা।

বাবাকে হারানোর যন্ত্রণা যেন মেয়ে ঋদ্ধিমার মনকে বার বার পোড়াচ্ছে। তাইতো বাবার স্মৃতিচারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুটি ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমা কাপুর।

যার একটি ছবিতে দেখা গেছে সুখী কাপুর পরিবার। যেখানে ঋষি কাপুরের সাথে ছোট্ট রণবীর কোলে নীতু সিং ও ঋদ্ধিমা দাঁড়িয়ে রয়েছেন। এবং অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মা কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে বসে রয়েছেন ঋষি কাপুর।

বিষয়:ঋদ্ধিমা কাপুর ঋষি কাপুর কাপুর পরিবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…