চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরকে হাউসে রণবীর-আলিয়ার বিয়ে, চাচা জানেন না কিছুই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর পর থেকেই নাকি কাপুর পরিবারে দেখা দিয়েছে নানা অশান্তি। সম্প্রতি রণবীর কাপুর ও তার চাচা রণধীর কাপুরের এক সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত মিলেছে। এবার সেই ইঙ্গিত যেন আরও জোড়ালো হলো।

বলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে রণবীর-আলিয়ার বিয়ের খবর! চারদিকে খবর উড়ছে, চেম্বুরের পৈতৃক বাড়ি আরকে হাউসেই চলতি মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আলোচিত এই জুটি।

সেই সূত্রেই সম্প্রতি সংবাদমাধ্যম রণধীরকে প্রশ্ন করায় তিনি উল্টো প্রশ্ন করেন যে, “আমাদের বাড়িতেই রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান হচ্ছে? অথচ আমি জানি না!”

তিনি আরও জানান, এই মুহূর্তে মুম্বাইয়ে নেই তিনি, বিয়ের কোন খবর পাননি। তার কথায়, “বিয়ে হলে এত বড় খবর নিশ্চয়ই কেউ আমাকে ফোন করে জানাত।”

তবে ধারণা করা হচ্ছে, রণবীর-আলিয়ার বিয়ের খবরে এখন পর্যন্ত দুই পরিবারের তরফে শিলমোহর পড়েনি বলেই রণধীরও হয়ত মুখে কুলুপ এঁটেছেন। শুধু তাই নয় খ্যাতনামা মেহেন্দি-শিল্পী বীণা নাগদাও জানিয়েছেন, তার কাছে রণবীর-আলিয়ার বিয়ের কোন খবর আসেনি।

যদিও সূত্রের খবরে জানা গেছে, চলতি মাসে ৪৫০ জন অতিথির উপস্থিতিতে বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের মতো চেম্বুরের আরকে হাউজেই বিয়ে করবেন রণবীর-আলিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়াঋষি কাপুরবলিউডবিয়েরণধীর কাপুররণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT