বিনোদন

বাবার জন্য বিরতিতে ব্রিটনি

ব্রিটনি

পপস্টার ব্রিটনি স্পিয়ার্স জানিয়েছেন তিনি ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালীন বিরতি নিতে যাচ্ছেন। বাবা অসুস্থ, তাই তার সেবাযত্ন করতে এই বিরতি নিচ্ছেন তিনি।

ব্রিটনির বাবা জ্যামি সম্প্রতি মরণব্যাধিতে ভুগে কিছুটা সেরে উঠেছেন। তবে এখনও খুব অসুস্থ। ব্রিটনি তার কাজের ব্যস্ততায় একেবারেই সময় দিতে পারছেন না বাবাকে। তাই এখন পরিবারকে সময় দেয়াই তার লক্ষ্য বলে জানিয়েছেন ব্রিটনি।

ব্রিটনি বলেছেন, ‘আমি আমার পরিবারের সঙ্গে এই সময়টা কাটাতে চাই, ঠিক যেভাবে তারা আমার পাশে সবসময় ছিল।’

টুইটারে তিনি বাবা-মায়ের সঙ্গে তোলা ছোটবেলার একটি ছবিও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘যাই হোক না কেন, পরিবারকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া উচিত এবং এই সিদ্ধান্তটাই আমি নিয়েছি। বাবা দুই মাস আগে হাসপাতালে ছিলেন এবং মৃত্যুপথযাত্রী ছিলেন। তিনি বেঁচে ফিরেছেন। কিন্তু সামনে অনেক কঠিন পথ পড়ে আছে তার জন্য।’

ব্রিটনির বাবা জ্যামি কোলন রাপচারের সমস্যা নিয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন দুই মাস। সম্প্রতি তিনি বাড়িতে ফিরেছেন। আর তাকে দেখা শোনার জন্য ব্রিটনি সব রেকর্ডিং, কনসার্ট এবং নতুন বাড়ির কাজ আপাতত স্থগিত রেখেছেন। -বিবিসি

বিষয়:বাবা ব্রিটনি স্পিয়ার্স হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…