গোপালগঞ্জ

বাবার চিকিৎসায় গিয়ে লাশ হলেন ছেলে

সড়ক দুর্ঘটনায় আহত বাইসাইকেল ও মোটরসাইকেল, রক্তের দাগ পড়ে আছে রাস্তার উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল ও মোটরসাইকেল আহত অবস্থায় পড়ে আছে, রক্তের দাগ রাস্তার উপর পড়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল
অসুস্থ বাবার চিকিৎসা করাতে মোটরসাইকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় বাবাও আহত হয়েছেন।

শুক্রবার বিকালে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ঘোনাপাড়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গোপালগঞ্জ সদর থানার এএসআই রিপন হাওলাদার জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ী গ্রামের আক্কাস মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম শুক্রবার অসুস্থ বাবাকে চিকিৎসা করাতে মোটরসাইকেলে খুলনা মেডিকেলে যাচ্ছিলেন।

সন্ধ্যার আগে তারা জেলা সদরের ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত গোপালগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করে। পর তৌহিদুল মারা যায়।

বিষয়:অসুস্থ বাবা মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…