চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরি মসজিদ মামলার রায় নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায় মানুষের মধ্যে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা আবারও নিশ্চিত হলো বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে শান্তি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রায়ের পর এক টুইট বার্তায় তিনি লিখেছেন, অযোধ্যা মামলার রায় দিয়েছেন মাননীয় সুপ্রিমকোর্ট। এই রায় জনগণের মাঝে বিচার বিভাগের ওপর আবারও আস্থা নিশ্চিত করবে।

মোদি লিখেছেন, এই রায় কোনো পক্ষের বা জয় বা পরাজয় হিসেবে দেখা উচিত নয়। সে রাম ভক্তি হোক বা রহিম ভক্তি, আমাদের একান্ত প্রয়োজন রাষ্ট্রীয় ভক্তির ওপর জোর দেওয়া। শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক।

সুন্নি বোর্ডের জন্য কোনো গুরুত্বপূর্ণ জায়গায় ৫ একর জমি প্রদানের আদেশ দিয়ে অযোধ্যার রাম মন্দিরের ২.৭৭ একর জায়গা ট্রাস্টের অধীনে যাবে বলে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট। এই জমির জন্য ৩ মাসের মধ্যে সরকারকে ট্রাস্ট গঠন করারও আদেশ দিয়েছেন আদালত।

শনিবার সকাল ১১টার দিকে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

Reneta

১৯৮০ সাল থেকেই অযোধ্যা ইস্যুটি রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন। অন্যদিকে এখানেই ছিলো ১৬ শতকের বাবরি মসজিদ। যেটি ১৯৯২ সালে গুঁড়িয়ে দেওয়া হয়। সাম্প্রদায়িক দাঙ্গায় সে সময় ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অযোধ্যা মামলানরেন্দ্র মোদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিস ইউনিভার্স-এ দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম প্রতিযোগী বাংলাদেশের শিলা

পরবর্তী

খোকার ছেলে ইশরাকের প্রশ্ন ও একজন আবি আলী

পরবর্তী

খোকার ছেলে ইশরাকের প্রশ্ন ও একজন আবি আলী

‘অল্প অল্প বৃষ্টি পড়ছে, এতে কি আর গান থামে!’

সর্বশেষ

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT