বিনোদন

বাফটা পুরস্কারে ‘থ্রি বিলবোর্ডস’র জয়জয়কার

বাফটা পুরস্কারে ‘থ্রি বিলবোর্ডস’র জয়জয়কার

ব্রিটিশ একাডেমি অব ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা)-এ সবচেয়ে বেশি পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। লন্ডনের রয়াল আলবার্ট হলে সোমবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট পাঁচটি পুরস্কার পেয়েছে এই চলচ্চিত্র।

অপরাধ নিয়ে তৈরি এই চলচ্চিত্র পেয়েছে সেরা চলচ্চিত্র, সেরা ব্রিটিশ চলচ্চিত্র, সেরা অভিনেত্রীর পুরস্কারসহ পাঁচটি পুরস্কার। ‘ডার্কেস্ট আওয়ার’ দুইটি ও ‘দ্য শেইপ অব ওয়াটার’ পেয়েছে তিনটি পুরস্কার।

চ্যানেল আই অনলাইন- বাফটা অ্যাওয়ার্ড
বাফটা অ্যাওয়ার্ড-এ থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌর‘র পুরস্কার জয়ীরা

পাঠকদের জন্য থাকছে বাফটা অ্যাওয়ার্ডে পুরস্কারের পূর্ণ তালিকা-

সেরা চলচ্চিত্র: থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ চলচ্চিত্র: থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি

সেরা পরিচালক: গিলেরমো ডেল টোরো (দ্য শেইপ অব ওয়াটার)

সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাক ডরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা অভিনেতা: গেরি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)

সেরা পার্শ্ব অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা সিনেমাটোগ্রাফি: রজার ডিকিনস (ব্লেড রানার ২০৪৯)

সেরা অরিজিনাল স্ক্রিন-প্লে: মার্টিন ম্যাক ডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র: কোকো

সেরা প্রোডাকশন ডিজাইন: শেইপ অব ওয়াটার

সেরা সংগীত: দ্য শেইপ অব ওয়াটার

সেরা সাজসজ্জা: ডার্কেস্ট আওয়ার

বিষয়:বাফটা অ্যাওয়ার্ড মিসৌরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…