চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্নাহর ‘মায়ের ডাক’- এ তারার হাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ২৮, জুন ২০২১
বিনোদন
A A

‘আশ্রয়’ নাটক পরিচালনা করে ২০১৯ সালে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন মাবরুর রশিদ বান্নাহ। দর্শকদের এতো এতো প্রশংসা পেয়েছিলেন যা এই নির্মাতাকে আবেগপ্রবণ করেছিল। পরেই প্রযোজকের দেয়া গল্প ‘মায়ের ডাক’ বানাতে চেয়েছিলেন বান্নাহ। কিন্তু করোনা এসে পরিকল্পনা ওলটপালট করে দেয়।

পরিকল্পনার প্রায় দুবছর পর সেই গল্পতে ‘মায়ের ডাক’ তৈরি করলেন এই নির্মাতা। ছোটপর্দার একঝাঁক জনপ্রিয় তারকা নিয়ে সম্প্রতি ‘মায়ের ডাক’ এর শুটিং শেষ করেছেন তিনি।

যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান, তাহসান খান, মম, তৌসিফ, জোভান, ফারিণ, কেয়া পায়েল ও শাহেদ আলী।

‘মায়ের ডাক’ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বান্নাহ বলেন, নাটকটির প্রযোজক আকবর হায়দার মুন্না। তিনি ‘আশ্রয়’ নাটকেরও প্রযোজক। আগের গল্পটি ছিল তার। ‘মায়ের ডাক’ও তার গল্পে বানানো। করোনার কারণে গতবছর শুটিং হয়নি। এবার সব শিল্পীদের শিডিউল মিলে যাওয়ায় গাজীপুরে তিনদিনে কাজটি করে ফেললাম।

তিনি বলেন, শুটিং যেহেতু শেষ তাই কনফিডেন্টলি মনে হচ্ছে কাজটি দর্শক পছন্দ করবে। প্রত্যেকেই এখন অনেক ব্যস্ত শিল্পী। তারা কাজটির জন্য খুব সাহায্য করেছেন। শুটিংয়ে আগে চিন্তায় ছিলাম। কিন্তু শুটিং করার সময় কোনো চিন্তা ছিল না।

আসন্ন ঈদুল আযহায় ‘মায়ের ডাক’ প্রচার হবে একটি বেসরকারি টিভিতে পাশাপাশি প্রচার হবে ক্লাব ইলাভেনের ইউটিউবে।

Reneta

বান্নাহ বলেন, প্রত্যেকেই গল্প পছন্দ করেছেন এবং নিজেদের চরিত্র পছন্দ করেছেন। এজন্যই ‘মায়ের ডাক’-এ এতোগুলো শিল্পীদের নিয়ে কাজ করতে পেরেছি। এটি ‘ফ্যামিলি ড্রামা’ গল্পের নাটক। ‘আশ্রয়’ এর পরে এটি আমার অন্যতম বড় আয়োজনের কাজ। প্রযোজক মুন্না ভাইসহ প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ। আমার বিশ্বাস, কাজটি দর্শক আগ্রহ নিয়ে উপভোগ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেয়া পায়েলজোভানতাহসান খানতৌসিফদিলারা জামানফারিণবান্নাহমমমায়ের ডাকলিড বিনোদনশাহেদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT