বান্ধবীকে পিটিয়ে স্পন্সর হারাচ্ছেন গ্রিনউড

Image shows the Nike logo on the left and a Manchester United football player in red kit on the right. Channel i News – চ্যানেল আই নিউজ
ধর্ষণ ও বান্ধবীকে পেটানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ম্যাশন গ্রিনউড। ঘটনার জেরে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। স্পন্সর চুক্তি স্থগিত করে পরিস্থিতিতে চোখ রাখছে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে নাইকি বলেছে, আমরা ম্যাশন গ্রিনউডের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছি। তার ব্যাপারে আসা গুরুতর অভিযোগে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকব।
গ্রিনউডকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দাদের বাড়তি সময় দেয়া হয়েছে। ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ভিকটিমকে বিশেষ সহায়তা দেয়া হচ্ছে।
কদিন আগে রক্তাক্ত ছবি ও ভিডিও পোস্ট করে গ্রিনউডের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন বান্ধবী হ্যারিয়েট রবসন। ইংলিশ স্ট্রাইকারের সেই সহিংসতার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পুলিশ ২০ বর্ষী তারকাকে আটক করার পরপরই গ্রিনউডের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ম্যানইউ।






