আন্তর্জাতিক

বনায়নে চীনের বিপ্লব

বনাঞ্চলে সড়ক দিয়ে চলাচল করছে গাড়ি, চারপাশে সবুজ বনভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ থেকে তোলা বনাঞ্চলের ছবি, যেখানে একটি সড়ক দিয়ে গাড়ি চলাচল করছে, চারপাশে সবুজ গাছপালা ও বনভূমি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ুর পরিবর্তনে বরাবর বড় দায় চীনের। ওজনস্তর ধ্বংসে যে পরিমান কার্বণ সারা বিশ্ব থেকে নিঃসরিত তার ২৮ শতাংশ আসে চীন থেকে।

শিল্পায়নের ফলে এ কার্বণ নিঃসরণের মাত্রা দিন দিন বাড়ছিল। এমন পরিস্থিতিতে চীনের বৃক্ষরোপণ কর্মসূচি সার্বিক পরিস্থিতিতে ব্যপক পরিবর্তন এনেছে।

সম্প্রতি ন্যাচার জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখানো হয়েছে, একটি বিশেষজ্ঞ দল চীনের দু’টি অঞ্চলের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে পূর্বের তুলনায় ওই অঞ্চল থেকে কার্বণডাই অক্সাইড নিঃসরনের পরিমাণ অনেক অংশে কমে এসেছে। ওই দুই অঞ্চলে দেশটির অন্যান্য অঞ্চলের কার্বণ ভূমিতে কার্বণের শোষণের পরিমাণ ৩৫ শতাংশ বেশি।

এর কারণ হিসেবে দেখানে হয়েছে দেশটির সাম্প্রতিক বনায়ন কর্মসূচি।

চীনের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী দেশটি ২০৩০ সাল পর্যন্ত তাদের কার্বণ নিঃসরণের পরিমাণ বর্তমান থেকে বাড়তে না দেওয়া এবং ২০৬০ সালের মধ্যে তা নূন্যতম পর্যায়ে নামিয়ে আনা।

বিষয়:চীন বনায়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…