বাংলাদেশ

বাতিঘরের আয়োজনে সিলেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাতিঘরের আয়োজনে সিলেটে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিলেটে বাতিঘরের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা।

এতে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জসিম উদ্দিন, সহযোগি অধ্যাপক মো. ফারুক উদ্দিন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাসগুপ্ত ও বাতিঘর স্কুলের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েব।

প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিষয়:চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাতিঘর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…