রাজধানী বাড্ডার আফতাবনগর এলাকা থেকে অজ্ঞাত দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে নিহত যুবকদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে আফতাবনগর এলাকায় গুলির শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে পড়ে থাকতে দেখে।
সেসময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।










