চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তরের গৌরবের সাক্ষী কলকাতার ধর্মতলার আকাশবাণী

সোমা ইসলামসোমা ইসলাম
১০:০২ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
মুক্তিযুদ্ধ

বাংলাদেশের স্বাধীনতার মহাকাব্যের সঙ্গে যে শহরের পরিচয় ইতিহাসে বাঁধা তার নাম কলকাতা। স্বাধীনতার ৪৭ বছর পরও একাত্তরের সেই দিনগুলোর এক একটা অধ্যায়ের গৌরবের সাক্ষী কলকাতার ধর্মতলায় স্ট্যান্ড রোডের আকাশবাণী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে সেই সময় বাংলাদেশের পক্ষে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে আকাশবাণী কলকাতা।

সেসময়ের পূর্ব পাকিস্তানের বেতার ততোদিনে মুক্তিকামী বাঙালির দখলে। অবস্থা বেগতিক দেখে বেতার কেন্দ্রে পাকিস্তানী সরকারের কড়া নজরদারী। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে কলকাতা থেকে কার্যক্রম শুররু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের প্রাণশক্তির যোগান দিয়েছে এ বেতার, আকাশবাণীর গোপন কক্ষ থেকে চলতো এর সম্প্রচার।

সেই সময় আকাশবাণী কলকাতার ধারাভাষ্যকার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কন্ঠের তেজ যুদ্ধমাঠে মুক্তিযোদ্ধাদের তেজও বাড়িয়ে দিতো অনেক। দেবদুলাল যে সংবাদভাষ্য পড়তেন, রণাঙ্গন থেকে সেটা সংগ্রহ করতেন আকাশবাণীর সংবাদকর্মী উপেন তরফদার। মানিকগঞ্জের রূপসানালী গ্রামে জন্ম নেয়া উপেন ১৯৪৮ এ উচ্চশিক্ষার জন্য কলকাতা চলে যান। ১৯৫৪ সালে যোগ দেন আকাশবাণীতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন শুধু পেশাদারিত্ব নয়, অন্তর্গত তাগিদ থেকেই রেকর্ডার হাতে দাঁড়ালেন মুক্তিযোদ্ধাদের পক্ষে।

সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আকাশবাণী নানা ধরণের অনুষ্ঠান প্রচার করতো। এর মধ্যে রাত ১০টা থেকে সোয়া ১০টা প্রচার হতো উপেন তরফদারের তৈরি সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান সংবাদ বিচিত্রা।

৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণও পরম যত্নে প্রচারের দায়িত্ব নিয়েছিলেন উপেন তরফদার। স্বাধীনতার সেই ডাক পিন পতন নীরবতা নিয়ে শুনেছিলো সমগ্র কলকাতা।

৮৪তে পা দেয়া উপেন তরফদার ভেজা চোখে বললেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য দুই বাংলাকে এক সুতায় গাঁথার ক্ষমতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারও পক্ষে সম্ভব ছিলো না।

Reneta

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT