চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চল পালাই ও হালদার মুখোমুখি দেব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- মুখোমুখি দেব

চ্যানেল আই অনলাইন- মুখোমুখি দেব

দেশীয় চলচ্চিত্রের খরার সময়ে পর পর অনেকগুলো চলচ্চিত্র নতুনভাবে চলচ্চিত্র জগতে প্রাণের সঞ্চার এনেছে। অক্টোবরে মুক্তি প্রাপ্ত ‘ঢাকা অ্যাটাক’ কিংবা ‘ডুব’ এর সাফল্যের পর ডিসেম্বরে মুক্তির তালিকায় আছে মোট আটটি চলচ্চিত্র। এরই মধ্যে ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘হালদা’। ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘চল পালাই’ এবং সেপ্টেম্বরে ভারতে মুক্তিপ্রাপ্ত টালিগঞ্জের দেব অভিনীত চলচ্চিত্র ‘ককপিট’।

১ ডিসেম্বর মুক্তির পর থেকেই সফলতার মুখ দেখেছে তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র হালদা। মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান, দিলারা জামান কিংবা রুনা খানের অনবদ্য অভিনয় নজর কেড়েছে সব ধরনের দর্শকের। সারা দেশের ৮১টি হলে মুক্তি পাওয়া ‘হালদা’ দেখতে প্রথমদিন থেকেই ছিল উপচে পড়া ভিড়। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকবে আরও বেশ কিছুদিন এমনটাই প্রত্যাশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে ঢাকাসহ সারা দেশের ৬১টি হলে। শিপন মিত্র, তমা মির্জা, শাহ রিয়াজ অভিনীত রোমান্টিক থ্রিলারধর্মী ‘চল পালাই’ নিয়ে পরিচালকের প্রত্যাশা অনেক বেশি।

‘হালদা’র সফলতার মাঝে এবং ‘চল পালাই’ এর মুক্তির দিনে মুক্তি পাচ্ছে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা দেবের ‘ককপিট’। দেব, কোয়েল, রুক্মিণী ও বাংলাদেশের রোশান অভিনীত ‘ককপিট’ ভারতে মুক্তি পায় এ বছরের ২২ সেপ্টেম্বর। দেব প্রযোজিত ‘ককপিট’ বাংলাদেশে এই চলচ্চিত্র মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বাংলাদেশের মোট ৮১টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে ‘ককপিট’।

‘হালদা’র তুমুল সাফল্যের সামনে আর ‘চল পালাই’ এর সম্ভাবনার মুখোমুখি কলকাতার দেব। সামনে মুক্তি পাবে আরও ৬ টি চলচ্চিত্র। বাংলা সিনেমার লড়াই জমে উঠেছে এবার ভালভাবেই।

ট্যাগ: ককপিটচল পালাইজাজ মাল্টিমিডিয়াদেবদেবাশীষ বিশ্বাসহালদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড্ডায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পরবর্তী

একাত্তরের গৌরবের সাক্ষী কলকাতার ধর্মতলার আকাশবাণী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের গৌরবের সাক্ষী কলকাতার ধর্মতলার আকাশবাণী

রোনালদো ও মেসি ফুটবল মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো-মেসি এখন সমানে সমান

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT