অর্থনীতি

বাজেট নিয়ে পিডব্লিউসি’র প্রতিক্রিয়া

বাজেট নিয়ে পিডব্লিউসি’র প্রতিক্রিয়া

বাংলাদেশের ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রস্তাবনায়
রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগে গতি আনাসহ এর বিভিন্ন ইতিবাচক দিক উঠে এসেছে যু্ক্তরাজ্যভিত্তিক বৃহৎ নিরীক্ষা প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স’র (পিডব্লিউসি) প্রতিক্রিয়ায়।

পিডব্লিউসি জানায়, রাজস্ব বৃদ্ধির জন্য ভিত্তি কর বিস্তারে এবং সীমিত পরিসরে আরও সহযোগিতামূলকভাবে কঠোর রাজস্ব প্রশাসনের মাধ্যমে অগ্রসর হওয়ার লক্ষ্যের কথা উঠে এসেছে কর প্রস্তাবনায়।

বহুজাতিক পেশাদারি সেবা প্রতিষ্ঠানটি কর হার পরিবর্তনসহ কয়েকটি সংস্কারমূলক পদক্ষেপ নেয়ার কথাও উল্লেখ করে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নে এবং সামগ্রিক অবকাঠামো খাতের অগ্রগতির জন্য বিদ্যমান কয়েকটি ব্যবস্থা সহজবোধ্য করা হয়েছে বলেও মন্তব্য করা হয়।

“বাজেট প্রস্তাবনায় বৈদেশিক বিনিয়োগে গতি আনতে এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আরএমজি খাতে ২০ শতাংশ কর্পোরেট ট্যাক্স রেট হ্রাস করার কথাও বলেছেন অর্থমন্ত্রী।”   

আগামী এক বছরের মোট খরচ ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কো‌টি টাকা ধরে অর্থমন্ত্রী
আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব
উত্থাপন করেন।

বিষয়:পিডব্লিউসি বাজেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…