চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট জনকল্যাণে ভূমিকা রাখবে না: রওশন

রাহুল রায়রাহুল রায়
৩:৩১ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৫
রাজনীতি
A A

২০১৫-১৬ অর্থবছরের বাজেট জনকল্যাণে কোনো ভূমিকা রাখবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ না বাড়ালে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।

৪ জুন  প্রস্তাবিত বাজেট দেয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসলে মূল আলোচনায় ছিলো ওই সফর। মোদি চলে যাওয়ার দুই দিন পর জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিরোধীদলীয় নেতা।

রওশন বলেন, এদেশে এখনো ৪ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে।বাজেটে তাদের কর্মসংস্থানের জন্য কোনো দিক নির্দেশনা দেয়া হয়নি। এবারের বাজেটের কিছু কিছু দিক ভালো থাকলেও কিছু কিছু বিষয়ে মানুষ হতাশ হয়েছে। উন্নয়নের জন্য সার্বিক সাহায্যের কথা থাকলেও এইবারের বাজেট জনকল্যাণে কোনো ভূমিকা রাখবে না বলে মনে করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রবৃদ্ধি অর্জন আর বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বিনিয়োগের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করার সম্ভব। কিন্তু আদৌ দেশে কোনো বিনিয়োগ হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। তার মতে বেসরকারি খাতে বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবেনা। অনেক প্রকল্প শুরু হলেও তা সময়ের মধ্যে কখনোই শেষ হয়না।

রওশন এরশাদ আরো বলেন, সংসদেও বাজেট নিয়ে তাদের অবস্থান তুলে ধরবে জাতীয় পার্টি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেট ২০১৫-১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT