অর্থনীতি

কমছে মোবাইল ফোন ব্যবহারের খরচ

কমছে মোবাইল ফোন ব্যবহারের খরচ

মোবাইল ফোন ব্যবহারে ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। বাজেটের পর ৪ জুন এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে ৫ শতাংশ হারে সম্পূরক শুল্ক নেওয়া শুরু হয়। তবে বুধবার দিবাগত রাত ১২ টার পর থেকে ৩ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে।

অবশ্য আগে নেওয়া শুল্কের বিষয়ে এনবিআর এবং মোবাইল অপারেটররা বলছে, যেটা নেওয়া হয়েছে সেটা ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদের প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে মোবাইল সিম বা রিমের মাধ্যমে প্রদত্ত সেবায় ৫ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন।

বিষয়:অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট বাজেট ২০১৫-১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…