চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে বিড়ির মূল্যস্তর কমিয়ে নিম্নস্তরের সিগারেটে দাম বাড়ানোর দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৬, জুন ২০২১
অর্থনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় বিড়ির মূল্যস্তর কমিয়ে নিম্নস্তরের সিগারেটে দাম বাড়ানোসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এই দাবি জানানো হয়। প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট বিষয়ে প্রতিক্রিয়া ও বিভিন্ন দাবি জানানোর জন্য সংগঠনটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

লিখিত বক্তব্যে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী বলেন, বিড়ির মূল প্রতিদ্বন্ধী হলো নিম্নস্তরের সিগারেট। বাজারে বিক্রি হওয়া প্রায় ৭২ শতাংশই নিম্নস্তরের সিগারেট। এসব নিম্নস্তরের সিগারেটের সিংহভাগই বিদেশি কোম্পানীর দখলে। অথচ নিম্নস্তরের সিগারেটের উপর কোন শুল্ক বাড়ানো হয়নি। ফলে বিড়ির বাজার দখল করে আছে নিম্নস্তরের সিগারেট। এতে সিগারেট কোম্পানীগুলো একচেটিয়া ব্যবসার সুযোগ পাচ্ছে।

২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিড়ির উপর প্রতি প্যাকেটে ৪ টাকা মূল্যস্তর বাড়ানো হয়েছিল। অন্যদিকে নিম্নস্তরের সিগারেটে বাড়ানো হয়েছিল মাত্র ২ টাকা। এতে সিগারেট কোম্পানীকে সুযোগ করে বিড়ি শিল্পকে ধ্বংস করা হয়েছে। এবছর বাজেটে যদি নিম্নস্তরের সিগারেটে মূল্যস্তর না বাড়ানো হয় তাহলে বিড়ি শিল্পের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে। ফলে নিম্নস্তরের সিগারেটের ভোক্তা বেশি থাকা সত্বেও সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হবে।

সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটে বিড়ির উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বিড়ি শ্রমিকেরা।

এছাড়াও অন্যান্য দাবির মধ্যে বিড়ির ওপর আরোপিত অগ্রিম ১০ শতাংশ আয়কর কমানো, নকল বিড়ি বন্ধ ও বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র থেকে বিরত থাকার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম-সম্পাদক মো. হারিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু, প্রচার সম্পাদক মো: শামীম ইসলাম প্রমুখ।

ট্যাগ: ২০২১-২২ অর্থবছরের বাজেটবিড়ি শ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনির খেতাব বাতিল করে প্রজ্ঞাপন

পরবর্তী

বিধিনিষেধ না মানায় সীমান্তবর্তী জেলায় লকডাউনেও সংক্রমণ ঊর্ধ্বমুখী

পরবর্তী
বাংলাদেশের হাসপাতালে করোনা রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধিনিষেধ না মানায় সীমান্তবর্তী জেলায় লকডাউনেও সংক্রমণ ঊর্ধ্বমুখী

বন্যা

করোনা মহামারীর মধ্যে আরেক শঙ্কা আগাম বন্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT