চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেটে পরিবেশখাতে বেশি নজর চায় পবা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৪:১৯ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
অর্থনীতি
A A

পরিবেশবান্ধব দেশ গড়তে আসন্ন বাজেটে পরিবেশের উপর সবচেয়ে বেশি নজর দেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা। এ জন্য পরিবেশবান্ধব সড়কের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।

রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে ‘পরিবেশসম্মত উন্নয়ন ভাবনা: আসন্ন বাজেট ও বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান।

তিনি বলেন, সড়ক পথে যানবাহনের কারণে বায়ু দূষণ হচ্ছে। অন্যদিকে যানজটে নাকাল নগরবাসী। কিন্তু নৌ-পথ ও রেলপথ পরিবেশবান্ধব। তাই আসন্ন বাজেটে রেলপথে বরাদ্দ বাড়ানো দরকার। এই জন্য বাজেটে পরিবেশের উপর বেশি নজর দিতে হবে।

পরিবেশবান্ধব যেগাযোগ ব্যবস্থা প্রসারে গুরুত্বারোপ দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম ও ঢাকা থেকে রাজশাহী দ্রুত গতিতে ফোর লেনের রেলপথ তৈরি করতে হবে।বিভাগীয় শহরগুলোর সাথে চারলেনের এবং চট্টগ্রামের সাথে আট লেনের ইল্কেট্রিক্যাল রেল উন্নয়নের ব্যবস্থা, আরো প্রয়োজনীয় বগি ও ইঞ্জিন তৈরি এবং মেরামতের সক্ষমতা বৃদ্ধির জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।

এছাড়া ঢাকার আশপাশের জেলাগুলোর (যেমন-ময়মনসিংহ, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ) সাথে ঢাকার রেলপথ চার লেন করলে এর দুই লেনে মালবাহী ট্রেন আর দুই লেনে যাত্রীবাহী ট্রেন চলতে পারবে। এর ফলে সময় ও অর্থ বাচঁবে বলে মনে করেন তিনি।

প্রকৌশলী মো. আবদুস সোবহান বলেন, পরিবেশ বান্ধব সড়ক পথ সৃষ্টি করতে শহরে সাইকেলের ব্যবহার বাড়ানো উচিত। সাইকেলে জনগণের আগ্রহ বাড়াতে এর উপর থাকা ভ্যাট বা কর থাকা উচিত নয়।

Reneta

পবার বাজেট ব্যবস্থাপনায় বলা হয়, ২০৪০ সালে দেশে জনসংখ্যা হবে ২৫ কোটি। এদের ১২ কোটি মানুষ নিত্যকর্মস্থলে যাতায়াত করবে। দেশে ১০০টি অর্থনৈতিক জোন হচ্ছে। ফলে বিভিন্ন মালামাল পরিবহনের ক্ষমতা ২০ থেকে ৪০ গুন বাড়ানোর প্রয়োজন হতে পারে। এই জন্য রেলকেন্দ্রিক সড়ক, নৌ এবং আকাশ পথের একটি সমন্বিত মানুষ ও পণ্য পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন দরকার।

এতে আরো বলা হয়, পরিবেশ দূষণ করে না-এমন শিল্পকারখানাকে প্রণোদনা দেয়া কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সক্রিয় করতে হবে পরিবেশ আদালতকে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পবার যুগ্ম সম্পাদক এম এ ওয়াহেদ, যুগ্ম সম্পাদক স্থপতি শাহীন আজীজ, ব্যারিস্টার নিশাত মাহমুদ, বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলনের প্রতিনিধি প্রকৌশলী আনোয়ার হোসাইন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পবাপরিবেশবাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT