চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালি জাতির মুক্তির সেই রূপরেখা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৯ অপরাহ্ণ ০৭, জুন ২০২০
সম্পাদকীয়
A A

ভিন্ন এক প্রেক্ষাপটে এ বছর ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হলো। আজ যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে পুরো দেশ ও জাতি, তখনই ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬ দফার পক্ষে সেই তীব্র গণআন্দোলনকে স্মরণ করছে। যা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। কারো কাছে স্বাধীনতার মাইলফলক। আবার কারো কাছে তা মুক্তির রূপরেখা।

ঐতিহাসিকভাবেই আমরা জানি, বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফার ধারাবাহিক ফল ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচনে বিপুল বিজয় আর একাত্তরে স্বাধীন জাতি হিসেবে বাঙালির উত্থান। এমন কি স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পরিকল্পনার মূল ভিত্তিও ছিল সেই ৬ দফাই।

জাতির পিতা স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়ে শুধু এ দেশের মানুষের রাজনৈতিক মুক্তি নিশ্চিত করেই থেমে থাকেননি। পাশাপাশি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার একমাত্র লক্ষ্যই ছিল জনগণের অর্থনৈতিক মুক্তি। যাকে তিনি চিহ্নিত করেছিলেন ‘দ্বিতীয় বিপ্লব’ হিসেবে।

Banglabid

আমরা যদি ৬ দফাকে বিশ্লেষণ করি, সেখানেও বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী পরিকল্পনার একটি মানচিত্র খুঁজে পাই। যে মানচিত্র ছিল ভবিষ্যতে একটি স্বাধীন দেশ ও অর্থনৈতিক মুক্তির। বিশেষ করে শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এবং আঞ্চলিক বাহিনী গঠন; এই তিনটি দফার মধ্যে বাঙালির রাজনৈতিক স্বাধীনতার বীজ প্রোথিত ছিল। আর মুদ্রানীতি, রাজস্ব ও করনীতি এবং বৈদেশিক বাণিজ্য- এই তিন দফায় ছিল জাতির অর্থনৈতিক মুক্তির মন্ত্র।

মুক্তির সেই মানচিত্র বাস্তবায়নে ১৯৬৬ সালের ৭ জুন রাজপথে ছিলেন মুক্তিপাগল বাঙালি। কিন্তু পাকিস্তানী শাসকগোষ্ঠীর মদদে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জনকে। সেইসব শহিদদের রক্ত বৃথা যায়নি। শেষ পর্যন্ত স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি।

তবে বঙ্গবন্ধু ‘দ্বিতীয় বিপ্লব’ বা জনগণের অর্থনৈতিক মুক্তি আজও আসেনি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেইদিনকে স্মরণ করে বলেছেন, ‘ঐতিহাসিক ৭ই জুনের শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করব।’

Reneta

আমরাও মনে করি, ৬ দফা সেদিনই পুরোপুরি বাস্তবায়িত হবে; যেদিন জাতির অর্থনৈতিক মুক্তি আসবে। তবেই হবে বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ দফাবাঙালি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সময়ের অকুতোভয় যোদ্ধা ডা. ফেরদৌস

পরবর্তী

ব্যাংকের লভ্যাংশ বিতরণের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি

পরবর্তী

ব্যাংকের লভ্যাংশ বিতরণের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি

ভার্চুয়াল পদ্ধতিতে আসামিকে দেখে রিমান্ড শুনানি করা যাবে

সর্বশেষ

সাব্বিরের ফিফটি, বাংলাদেশ এইচপির টানা দুই জয়

আগস্ট ২৩, ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT