চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণে যা করতে হবে

আফরোজা হাসিআফরোজা হাসি
৪:১৪ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মহান ভাষা আন্দোলনের স্মরণে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে ভাস্কর্য ও জাদুঘর। তবে, একুশে কেন্দ্রিক স্থাপনা কম বলে ভাষা আন্দোলনের গবেষকরা মনে করেন।

ভাষা শহীদদের স্মরণে সারাদেশে শহীদ মিনার রয়েছে কয়েক হাজার। এর বাইরে আছে অনেক সংগ্রহশালা, জাদুঘর।

এরকমই একটি রাজধানীর পলাশী মোড়ে নির্মিত শহীদ আবুল বরকত স্মৃতি সংগ্রহশালা ও লাইব্রেরি। বিভিন্ন সময় বাবাকে লেখা বরকতের চিঠিগুলো নিয়ে আবেগে মোড়ানো এক স্মৃতি স্থাপনা এ সংগ্রহশালা।

ভাষা শহীদদের নিয়ে বাংলা একাডেমির দ্বিতীয় তলায় গড়ে উঠেছে ভাষা আন্দোলন জাদুঘর। একাডেমি চত্বরে রয়েছে বাঙালির মনে চিরস্থায়ী শ্রদ্ধার স্থান করে নেওয়া পাঁচ ভাষা শহীদের আবক্ষ ভাস্কর্য ‘মোদের গরব’।

ভাষার জন্য সন্তানকে উৎসর্গ করা মায়ের আত্মত্যাগ ফুটে উঠেছে রাজধানীর পরীবাগে ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যটিতে।

একুশের চেতনাকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে ‘অমর একুশের্’।

Reneta

ভাষা শহীদদের স্মৃতিরক্ষায় এরকম উদ্যোগ অনেক। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পারিল গ্রামটির নাম হয়েছে রফিক নগর। সেখানে রয়েছে শহীদ রফিকউদ্দিন আহমদ স্মৃতি জাদুঘর।

শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর আছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। আর ভাষাশহীদ আবদুস সালামের নামে ফেনীর দাগনভুইয়া উপজেলার লক্ষণপুর গ্রামের নামকরণ হয়েছে সালামনগর।

গবেষকরা বলছেন, ভাষা শহীদদের স্মরণে স্থাপনা যেমন কম, তেমনি এসব স্থাপনা বেশিরভাগ সময় থাকে অযত্ন ও অবহেলায়।

তারা বলছেন, ভাষার দাবিতে জীবন উৎসর্গ করা বীরদের স্মরণে স্মৃতি ফলক কিংবা জাদুঘর যথাযথ সংরক্ষণের মাধ্যমে আরো বেশি রক্ষিত হবে বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাস।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশভাষাভাষা শহীদভাষা সংগ্রামসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT