কুষ্টিয়া

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলার ৩ আসামী ৩ দিনের রিমান্ডে

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সময় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সময় গ্রেপ্তার ৩ যুবলীগ নেতাসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় যুবলীগ নেতা আনিসুর রহমানসহ ৩ আসামীকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে আসামীদের জেল হাজত থেকে আদালতে আনা হয়। পুলিশ এ মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল।

কুষ্টিয়ায় আদালতের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বলেন, ৩ আসামীকে সকালে আদালতে হাজির করলে রিমান্ড শুনানি শুরু করে আদালত। বিচারক তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

পুলিশ এ মামলায় ইউনিয়ন য্বুলীগের সভাপতি আনিসুর রহমান ও তার ২ সহযোগী সবুজ হোসেন ও হৃদয় আহম্মেদকে গ্রেপ্তার করলেও বাচ্চু নামের একজন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত কয়া মহাবিদ্যালয় ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।

বিষয়:৩ দিনের রিমান্ড বাঘা যতীন ভাস্কর্য ভাঙচুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…