জনপদ

বাগেরহাটে বাস খাদে পড়ে ৬ জন নিহত

সাভার-বাস দুর্ঘটনা-ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে চালকসহ ৩ জনের পরিচয় জানা গেছে।

নিহতরা হল: বাস চালক রুপসা নৈহাটির ফরহাদ (৪৫) , যাত্রী সদর উপজেলার কোদলার হেকমত আলী বিশ্বাস (৪৫), কয়রার অর্জুনপুর এলাকার কদ্দুস পোদ্দার (৪৩)। এছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাহিদ জানান: শনিবার সকাল ১০টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

নিহতদের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ফকিরহাট স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিষয়:বাগেরহাট বাস খাদে হতাহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…