আন্তর্জাতিক

বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্পের পর আহত ও মৃত ব্যক্তিদের জন্য জরুরি চিকিৎসা কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরাকের বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বাগদাদের একটি পুরাতন জামাকাপড় বিক্রির বাজারে ওই হামলা হয়।

প্রথম হামলাকারী অসুস্থ হওয়ার ভান করলে তাকে সাহায্যে মানুষ জড়ো হলে বোমার বিস্ফোরণ ঘটায় সে। আহতদের উদ্ধার ও সাহায্যে এগিয়ে আসা মানুষকে লক্ষ্য করে আবারো আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় দ্বিতীয় হামলকারী।

তিন বছরের মধ্যে এটি ইরাকের রাজধানীতে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। এর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

বিষয়:আত্মঘাতী বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…