চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা বর্ষবরণে পর্যটন নগরী কক্সবাজারে নানা প্রস্তুতি

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:১৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অন্যান্য
A A
পর্যটন পার্ক

প্রতিবারের মতো এবারও পুরানো বাংলা বর্ষকে বিদায় ও নতুন বর্ষ ১৪২৬’কে বরণ করতে নানা প্রস্তুতি চলছে পর্যটন নগরী কক্সবাজারে। টানা ছুটির কারণে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ কক্সবাজারে নামবে পর্যটকের ঢল। ইতোমধ্যে শহরের প্রায় হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। সৈকতের থাকছে নানা আয়োজন।

বাংলা বর্ষকে বিদায় ও বরণ করতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক এর আগমন ঘটবে বলে জানিয়েছেন হোটেল মালিকরা।

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ১৪ এপ্রিলের সাথে যোগ হয়েছে শুক্রবার ও শনিবার এর সাপ্তাহিক ছুটি। টানা তিন দিন ছুটি পড়ায় হোটেলগুলোতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।ইতোমধ্যে শহরের চার শতাধিক হোটেল-মোটেল এর প্রায় কক্ষ তিন দিনের জন্য বুকিং হয়ে গেছে বলেও জানান তিনি। বাংলা বর্ষকে বরণ করতে কক্সবাজার শহরের তারকা মানের হোটেল গুলোতে নানা আয়োজন রয়েছে বলেও জানান এ হোটেল মালিক।

জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, পহেলা বৈশাখকে সামনে রেখে রেস্টুরেন্টগুলোতে নানা প্রস্তুতি নেয়া হচ্ছে।পহেলা বৈশাখ জেলা শহরের দেড়শতাধিক রেস্টুরেন্টে ইলিশ পান্তাসহ নানা আয়োজন থাকবে পর্যটকদের জন্য।

রাখাইন গবেষক অধ্যাপক ক্যাথি অং জানান, রাখাইন সম্প্রদায় রাখাইন ও সখি বিদায় ও স্বাগত জানাতে ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ৭ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করছে। এ সময় জলকেলি উৎসব অনুষ্ঠিত হবে। রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব এর জন্য ইতোমধ্যে শহরে ও জেলার বিভিন্নস্থানে প্যান্ডেল তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। এই জলকেলি উৎসব দেখতে এসব প্যান্ডেলে পর্যটকদের আগমন ঘটবে বলেও জানান এ রাখাইন গবেষক।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ব্যতিক্রমী মঙ্গল শুভযাত্রা সমুদ্র সৈকত ঘুরে আগত পর্যটকদের আনন্দ দেবে। সৈকতে ঘুড়ি উৎসব ছাড়াও পহেলা বৈশাখ সৈকতের উন্মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কক্সবাজার শহীদ দৌলত ময়দানে পিঠা উৎসব সহ আরো বেশ কিছু আয়োজন এর কথা ও জানান জেলা প্রশাসক। সে সাথে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মঙ্গল শুভযাত্রা সহ নানা আয়োজন করবে বলেও জানান জেলা প্রশাসক।

Reneta

বাংলা বর্ষবরণ আর টানা ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপর্যটন নগরীবাংলা বর্ষবরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT