চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন বাংলা বর্ণে ফেসবুক আইডি চান মোস্তাফা জব্বার

নাসিমুল শুভনাসিমুল শুভ
৮:০৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার

ফেসবুকে বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের নিজ নিজ ফেসবুক আইডির বাংলা বর্ণে লেখার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

কিন্তু কেন?

ফেসবুকে বাংলায় নাম লিখতে বলার পরদিন বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনের কাছে এই আহ্বান নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন মন্ত্রী। তার মূল কথা: বিশ্বে বাংলাদেশিদের স্বকীয়তা এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশের জন্যই তার ওই আহ্বান।

‘বিজয়’ বাংলা কিবোর্ডের উদ্ভাবক এবং প্রযুক্তিখাতে সরকারের আস্থাভাজন হিসেবে মন্ত্রীর দায়িত্ব পাওয়া মোস্তাফা জব্বার বলেন: বাংলাদেশের সংবিধানের ৩ নম্বর ধারায় স্পষ্ট লেখা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশ ভাষাভিত্তিক রাষ্ট্র। শহীদের রক্তের অর্জিত বাংলা ভাষা। মা-মাতৃভাষাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। পরিচিতদের মধ্যে ভাষার প্রতি শ্রদ্ধা এবং একই সঙ্গে বিশ্বে নিজেদের স্বকীয় পরিচিতির জন্যও চাই ফেসবুকে আইডিগুলো যেনো বাংলা বর্ণে লেখা হয়।

কিন্তু বাংলা বর্ণে আইডি চালালে ফেসবুকে থাকা বিদেশি বন্ধুরা সমস্যায় পড়বে না?

চ্যানেল আই অনলাইনের এই প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন: এই প্রশ্নের উত্তর আমার নিজের ফেসবুক আইডিতেই দেয়া আছে।

Reneta

এমন জবাবে মন্ত্রীর ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায় সেখানে বাংলা বর্ণে লেখা আছে ‘মোস্তাফা জব্বার’ এবং বাংলা নামের নিচেই প্রথম বন্ধনীর ভেতরে ইংরেজি বর্ণে লেখা আছে Mustafa Jabbar.

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগের ভাষা। ফেসবুকের মতো আন্তর্জাতিক যোগাযোগের সামাজিক মাধ্যমে কেবল বাংলা বর্ণে নাম লেখার কথা আমি বলিনি। আইডি বাংলায় লেখার পাশাপাশি ইংরেজিতে লেখার সুযোগ তো সেখানে আছেই।

তথ্যযোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মনে করেন, ফেসবুকে সবার নাম যদি বাংলায় হয় তাহলে সমগ্র বিশ্বে বাংলাদেশিদের একটি নিজস্ব পরিচিতি তৈরি হবে।

এসব ভাবনা থেকেই বুধবার মন্ত্রী নিজের ফেসবুকে দেয়া স্ট্যাটাসে লিখেন, ‘আমার ফেসবুকের বন্ধুদের যাদের নাম বাংলা নয় তারা অনুগ্রহ করে সেটি বাংলা করুন।’

ফেসবুকে বাংলা আইডি’র জন্য অনুরোধের আগে মোস্তাফা জব্বার তার মন্ত্রণালয়ে সকল যোগাযোগও বাংলায় করার আহ্বান  জানিয়েছিলেন।

এর আগে ২০১৪ সালে দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠান ছাড়া ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন, গাড়ির নম্বরপ্লেট, সাইনবোর্ড, ব্যক্তিগত নামফলক এক মাসের মধ্যে বাংলায় লেখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকফেসবুক আইডিমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT