বাংলাদেশ

বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে ঢাবি

ঢাবি ক্যাম্পাসে নববর্ষের সাজসজ্জা ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুতি চলছে, বিভিন্ন সাজসজ্জা ও সাংস্কৃতিক আয়োজনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ। করোনা মহামারির দীর্ঘ দুই বছর পর এবার প্রথম বাংলা নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

‘নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হতে যাচ্ছে এবারের পহেলা বৈশাখের আয়োজন।

বর্ষবরণকে কেন্দ্র করে চারুকলার শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার আনুষঙ্গ তৈরিতে বেশ ব্যস্ত সময় পার করছেন। এবারের মঙ্গলশোভাযাত্রা শুরু হবে পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায়। এই শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর গিয়ে শেষ হবে।

শিক্ষার্থীরা আশা করছে, এবারের বর্ষবরণের মাধ্যমে করোনার ভয়, শঙ্কা, গ্লানি ছাঁপিয়ে নতুনভাবে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক নতুন একটি বছরকে স্বাগত জানাতে পারবেন তারা।

বিষয়:নববর্ষ বাংলা নববর্ষ উদযাপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…