চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা চ্যানেল সাঁতরে পার হলেন প্রথম ব্রিটিশ বেকি হার্সব্রো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
পরিবেশ
A A

পানিতে ডুবে শিশু মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং তহবিল সংগ্রহের লক্ষ্যে ১৬ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল সাঁতরে পার হলেন ব্রিটিশ সাংবাদিক বেকি হার্সব্রো।

রোববার ফ্রি স্টাইলে সমুদ্র স্রোতে চার ঘণ্টা ৪৫ মিনিট সাঁতার কেটে টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত এ চ্যানেল পাড়ি দেন তিনি। তাকে সহায়তা দিয়েছেন এভারেস্ট একাডেমির একটি দল ও দলের  থাকা দুটি নৌযান।

বেকি হার্সব্রো এপি এর এশিয়ার প্রযোজক হিসাবে কর্মরত আছেন। বাংলাদেশের হয়ে প্রথম এশিয়ান হিসাবে  যেখানে ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পারি দেন। সেখানে তিনিই প্রথম ব্রিটিশ নাগরিক, যিনি বাংলা চ্যানেল অতিক্রম করলেন। তিনি বাংলা চ্যানেলকে ব্রিটিশদের কাছে সুপরিচিত করে তুলতে চান। পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের দরবারে ‘ক্রীড়াপ্রেমী’ দেশ হিসেবে পরিচয় করিয়ে দিতে চান।

বাংলাদেশের প্রথম হিমালয় আহরোনকরী মুসা ইব্রাহিম এসময় তার সঙ্গে ছিলেন। বেকি হার্সব্রো বাংলা চ্যানেল অতিক্রম করার পর তিনি বলেন, আমি খুবিই আনন্দিত, সে এটা করতে পেরেছে ।

এর আগে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ বিষয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে বেকি বলেন: ১৯৫৮ সালে ব্রজেন দাশ একজন বাংলাদেশি হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। আর আমি প্রথম ব্রিটিশ নাগরিক হিসেবে বাংলা চ্যানেল অতিক্রম করতে এসেছি। আমি খুব উজ্জীবিত।

বাংলা চ্যানেল সাঁতরে পার হওয়া প্রথম ব্রিটিশ বেকি হার্সব্রো

বেকি হার্সব্রো সাঁতারের একজন দক্ষ প্রশিক্ষক। এর আগে তার টানা নয় কিলোমিটার সাঁতারের রেকর্ড থাকলেও এবারই প্রথম টেকনাফ থেকে সেন্টমার্টিনসের ১৬ কিলোমিটারের পার হওয়ার চ্যালেঞ্জ নিলেন।

Reneta

বাংলাদেশে প্রতিদিনের পানিতে ডুবে শিশু মৃত্যুহার দারুণভাবে ব্যথিত করেছে বেকিকে। ইন্টারনেট ঘেঁটে বাংলাদেশের পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা দেখে তিনি অবাক হন। বাংলাদেশে প্রতিদিন গড়ে যেখানে ৫০ জন শিশু পানিতে ডুবে মারা যায়, সেখানে যুক্তরাজ্যে বছরে মারা যায় মাত্র ১৫ জন। শিশু মৃত্যুর এ ভয়াবহতা নিয়ে সচেতনতা সৃষ্টি ও তহবিল সংগ্রহের লক্ষ্যেই তিনি বাংলা চ্যানেল সাঁতরে পার হওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন বলে জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা চ্যানেল
শেয়ারTweetPin

সর্বশেষ

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬

‘পঞ্চান্ন বছর সময় পেয়ে আমরা দেশের হয়ে উঠতে পারিনি’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT