চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলায় ‘সম্রাট জাহাঙ্গীর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বিভিন্ন চক্রান্তের জাল, ক্ষমতার মোহ, দাম্ভিকতা এবং নারী আসক্তি- সবই ছিল মুঘল সাম্রাজ্যকে ঘিরে! আরও ছিল নিষিদ্ধ জায়গা নাশাখানা! এই উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের সম্রাটদের জীবন কিংবা ঘটনা প্রবাহ পশ্চিমা অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটকেও হার মানায়! যেমনটি বলা যেতে পারে সম্রাট জাহাঙ্গীরের কথা।

প্রতাপশালী মুঘল সম্রাট জালালউদ্দিন আকবরের পুত্র মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের অমর প্রেমকাহিনী অবলম্বনে এবার বাংলায় ডাবিং হয়ে ঐতিহাসিক সিরিয়াল ‘সম্রাট জাহাঙ্গীর: নূরজাহান ও জাহাঙ্গীর-এর অমর প্রেম কাহিনী’। যা দেখানো হবে নাগরিক টিভির পর্দায়। ৩ নভেম্বর থেকে যার প্রচার শুরু হতে যাচ্ছে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টায়।

মুঘল শাসনামলে, সিংহাসন দখল নিয়ে নানা ঘাত-প্রতিঘাতের পাশাপাশি একে অপরের প্রতি হিংসায় জ্বলে-পুড়ে ছাই, রাজপ্রাসাদের অন্দর মহলের নারীদের নানা কুটচক্রান্তের খেলা এই সিরিয়ালের প্রতিটি পর্বকে আরো বেশী টানটান করে রাখবে! যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে অতি পরিচিত সম্রাট জাহাঙ্গীর এবং নূরজাহানের অমর প্রেমকাহিনীর প্রেমিক যুগলকে নিয়ে নির্মিত অনন্য এই সিরিয়ালে দর্শকরা উপভোগ করবেন রাজনীতি, প্রেম এবং সাম্রাজ্য শাসনের এক অনবদ্য মিশেল।

এমনটাই মনে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু। রাজধানীর ঢাকা ক্লাবে জনাকীর্ন সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরিক টিভির বিপণন বিভাগের প্রধান সজল সাহা, ভিশন ইলেকট্রনিক্স এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদ, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাহবুবুর রহমান এবং ব্র্যান্ড ম্যানেজার মোহিত চক্রবর্তী।

ভিশন ইলেকট্রনিক্স-এর পক্ষ থেকে রকিব আহমেদ বলেন, ভিশন সবসময় বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠানগুলোকে স্পন্সর সুবিধা দিয়ে আসছে। আমরা চাই ভিশনের আধুনিক এলইডি স্ক্রিনে মানুষ জনপ্রিয় এই সিরিয়ালটি দেখুক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সম্রাট আকবরসিরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
ছবি: অভিযুক্ত ছেলে মোশারফ হোসেন রাফি (প্রতিনিধি)।

টাকা না দেওয়ায় মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১১, ২০২৬

আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT