তথ্যপ্রযুক্তি

ফোর-জি নেটওয়ার্ক স্থাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলালিংক

বাংলালিংকের 4G LTE নেটওয়ার্ক লোগো, দ্রুত ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংকের 4G LTE নেটওয়ার্কের লোগো, যা দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেলিকম ও ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক উন্নত ও আধুনিক ফোর-জি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে সকলের কাছে চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।

সম্প্রতি ঢাকা সফরকালে এক সংবাদ সম্মেলনে ভিওনের সিইও জন- ইভস্‌ সার্লিয়ার আগামী ৩ বছরে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যার মধ্যে প্রায় অর্ধেক বিলিয়ন ডলার ব্যয় হবে শুধু নেটওয়ার্ক উন্নয়নের জন্য।

মঙ্গলবার বাংলালিংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের ৩০% মানুষ স্মার্টফোন ব্যবহার করছে, এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। বাংলালিংক একটি শক্তিশালী ফোর-জি নেটওয়ার্ক চালু করতে প্রস্তুত। গত বছর বাংলালিংকের নেটওয়ার্কে ফোর-জি সেবার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া নেটওয়ার্ক আধুনিকীকরণের জন্য উদ্যোগ নেওয়া এবং সম্প্রতি সিমগুলিকে ফোর-জিতে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। চালু থাকা দ্রুতগতির থ্রি-জি সেবা প্রদানের জন্য নেটওয়ার্কের কাভারেজ আরও বিস্তৃত ও উন্নত করতে নেটওয়ার্কে বিনিয়োগ করা অব্যাহত রয়েছে। বর্তমানে ৯০% এর বেশি সাইট থ্রি-জি কাভারেজের আওতায় আনা হয়েছে, এই বছরের মধ্যে বাকি অংশও আপগ্রেড করা হবে।

বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবেইদ বলেন,” ফোর-জি প্রযুক্তি আমাদেরকে অত্যাধুনিক সার্ভিস প্রদান করতে সক্ষম করে তুলবে। সকলের জন্য সার্বিকভাবে ডিজিটাল জীবনযাপন নিশ্চিত করার জন্য সর্বোৎকৃষ্ট ফোর-জি নেটওয়ার্ক প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

গত বারো বছর ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে বাংলালিংক। বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৩ কোটি ২০ লক্ষেরও বেশি। এটি নেদারল্যান্ড ভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান।

বিষয়:৪জি এলটিই ফোর জি বাংলালিংক ফোর-জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…