চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংক ও সামিটের নির্মিত প্রথম মোবাইল টাওয়ার চালু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
বাংলাদেশ
A A
বাংলালিংক

বাংলালিংক ও সামিট টাওয়ারস লিমিটেড (এসটিএল)-এর চুক্তির ভিত্তিতে নির্মিত প্রথম মোবাইল টাওয়ার আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত টাওয়ারটি প্রতিষ্ঠান দুইটির চুক্তির আওতায় নির্মিতব্য মোট ২৫৯টি টাওয়ারের মধ্যে একটি।

২০১৮ সালে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) টাওয়ার কোম্পানিগুলির কাছে টেলিকম টাওয়ার লাইসেন্স হস্তান্তর করে। এই লাইসেন্স অনুসারে, কোম্পানিগুলি মোবাইল টাওয়ার নির্মাণ করে সেগুলি অপারেটরদেরকে সার্ভিস ফি-এর বিনিময়ে ব্যবহার করতে দিতে পারবে।

বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, বিটিআরসি সবসময় নতুন ধরনের নিয়ন্ত্রণ কাঠামোর সম্ভাবনা বিবেচনা করে দেখতে আগ্রহী যাতে টেলিকম অপারেটরগুলি আরও ভালোভাবে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে সক্ষম হয়। টাওয়ারকো নীতিমালা বাস্তবায়ন করে তারা সেবার মান বৃদ্ধি করতে পারবে বলে আমি আশাবাদী।

বাংলালিংক-এর চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবেইদ বলেন, টাওয়ারকো নীতিমালার আওতায় প্রথম টাওয়ার চালু করতে পারা বাংলালিংক-এর জন্য বিশেষ এক মাইলফলক। কারণ, এটি আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে নতুন এক অধ্যায় শুরু করেছে। আরও বেশি সংখ্যক গ্রাহক এখন আমাদের ওকলা স্বীকৃত দেশের দ্রুততম নেটওয়ার্কের আওতায় আসতে পারবে।

সামিট কমিউনিকেশনস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফ আল ইসলাম বলেন, সামিট গ্রুপ চার দশকেরও বেশি সময় ধরে দেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে আসছে। এক দশক আগে টেলিকম খাতে আমাদের যাত্রা শুরু হওয়ার পর ফাইবার, গেটওয়ে ও সম্প্রতি শুরু হওয়া টাওয়ার সেবার মাধ্যমে তা পরিপূর্ণ হচ্ছে। আসন্ন ৫জি নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এটি আমাদের জন্য একটি অনন্য সু্যোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংকসামিট
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT