তথ্যপ্রযুক্তি

বাংলালিংক ও ফোর্ডের মাঝে চুক্তি সই

ফোর্ড ইকো স্পোর্টে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বিশেষ ছাড়

ফোর্ড ও বাংলালিংকের মধ্যে চুক্তি স্বাক্ষর, নতুন গাড়ি প্রদর্শনী ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফোর্ড ও বাংলালিংকের প্রতিনিধিরা উপস্থিত, নতুন গাড়ি ও পার্টনারশিপের ঘোষণা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সস্প্রতি বিখ্যাত মোটর কোম্পানি ফোর্ড-এর সাথে একটি চুক্তি সই করেছে।

এই চুক্তির আওতায়, অরেঞ্জ ক্লাবের সদস্যরা ফোর্ড ইকো স্পোর্ট টাইটানিয়াম (ইকোবুস্ট)– এর উপর বিশেষ ছাড় পাবেন।

বাংলালিংক- এর লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জেইন জামান এবং ফোর্ড বাংলাদেশ-এর এজি অটো ডিভিশনের অপারেশন ডিরেক্টর ইউসুফ আমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজি অটো ডিভিশনের জেনারেল ম্যানেজার সৈয়দ ইকবাল আহমেদ, এজি অটোমোবাইলস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) শিহাব উল আলম এবং বাংলালিংক- এর লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা।

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সিগনেচার ও প্লাটিনাম সদস্যরা এই সাবকমপ্যাক্ট এসইউভি কেনার সময় ২ লাখ টাকার আকর্ষণীয় ছাড় পাবেন। অফারটি পেতে “BLFORD” টাইপ করে 2012-এ টেক্সট পাঠাতে হবে। ফিরতি এসএমএসটি গাড়ি ক্রয়ের সময় দেখালে, গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি সম্পর্কে আরও জানতে গ্রাহকদের বাংলালিংক ওয়েবসাইটে যেতে হবে।

বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জেইন জামান বলেন, “আমরা গ্রাহকদের প্রতি সবসময় কৃতজ্ঞ। তাদের ধারাবাহিক আস্থা আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। ফোর্ড ইকো স্পোর্ট টাইটানিয়াম (ইকোবুস্ট) কেনার সময় অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য একটি বিশাল ছাড়ের সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। যেসব গ্রাহক এই ধরনের পারফরম্যান্স ফ্যামিলি গাড়ি খুঁজছেন, এই বিশেষ ছাড় তাদের কাজে আসবে।”

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসতে কাজ করে যাবে।

বিষয়:চুক্তি স্বাক্ষর ফোর্ড বাংলালিংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…