ক্রিকেট

সৌম্য-তাসকিনকে নিয়ে শুরুতে বল করবে বাংলাদেশ

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছে, ক্রিকেট ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপার টুয়েলভে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে হারা বাংলাদেশের এবার ওয়েস্ট ইন্ডিজ পরীক্ষা। শারজায় শুক্রবার শুরুতে বল করবে টাইগাররা। একাদশে দুটি পরিবর্তন।

কাইরেন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

চোটে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় একাদশে ফেরা শরিফুল ইসলাম খেলছেন। টিকে গেছেন বাজে ফর্মে থাকা লিটন দাসও।

বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, ঢুকেছেন সৌম্য সরকার। স্পিনার নাসুম আহমেদও নেই একাদশে, ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে।

বাছাইপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে চাপে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২৬ রানে জিতে পথে ফেরে। মূলপর্বের টিকেট নিশ্চিত করার পথে শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারায় লাল-সবুজের দল।

বাছাইয়ে দুই জয় ও এক হার সঙ্গী করে মূলপর্বে আসা বাংলাদেশ শারজাতেই দাশুন শানাকার শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে সুপার টুয়েলভের প্রথম পরীক্ষা। পরে বাজেভাবে হারে ইয়ন মরগানের ইংল্যান্ডের বিপক্ষে।

টুয়েলভে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই ‘গ্রুপ-১’এ আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

বিষয়:আরব আমিরাত টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ পোলার্ড বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদ সুপার টুয়েলভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…