ক্রিকেট

বাংলাদেশ ২০৭, জয় ৬০ রানে

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যেয়ে বাছাইয়ে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং প্রস্তুতিটা হয়েছে সবচেয়ে ভালো। ওমান ‘এ’ দলের বিপক্ষে এসেছে ৬০ রানের জয়।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ জমায় বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৭ পর্যন্ত যেতে পারে ওমান ‘এ’।

নাঈম শেখ ও লিটন দাস ওপেনিংয়ে আনেন ১০২ রানের জুটি, মাত্র ৬৮ বলে। ৫৩ করে লিটন ফিরে গেলে থামে সেটি। ৬ চার ও এক ছয়ে ৩৩ বলে ফিফটির অবদান লিটনের।

আরেক ওপেনার নাঈমও তুলে নিয়েছেন ফিফটি। তার ইনিংস থামে ৬৩ রানে। ৩ চার ও ২ ছয়ে ৫৩ বলে সাজানো।

মাঝে সৌম্য ৮ বলে ৮, মুশফিক ১ বলে শূন্য, আফিফ ২ বলে ৬ রানে ফিরে গেলেও রান বড় হয় সোহান-শামীমের কল্যাণে।

নুরুল হাসান সোহান ১৫ বলের ঝড়ে ৪৯ রানে অপরাজিত থাকেন। ৭ ছক্কা তার। শামীম পাটোয়ারি অপরাজিত থাকেন ১০ বলে ১৯ রানে, এক চারের পিঠে ২ ছয় এসেছে তার ব্যাটে।

বোলিংয়ে এসে ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট তুলেছেন শরিফুল ইসলাম। সমান ওভারে ১৭ রানে ২ উইকেট মোহাম্মদ সাইফউদ্দিনের। নাসুম আহমেদ ২২ রানে নিয়েছেন ১ উইকেট। ৩ ওভারে ২৮ রানে ১ উইকেট মেহেদী হাসানের।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ নাঈম প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ লিটন সোহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…