চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ঘরের মাঠে দুদলের শেষ সিরিজের দৃশ্য

ঘরের মাঠে দুদলের শেষ সিরিজের দৃশ্য

চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাওয়া কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু আর্থিকভাবে লাভজনক নয়, এমন কারণ দেখিয়ে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমন তথ্যই জানাচ্ছে ক্রিকইনফো।

আইসিসির নির্ধারিত এফটিপি অনুযায়ী দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার জন্য বাংলাদেশকে নিজ দেশে আমন্ত্রণ জানানোর কথা ছিল সিএর। ২০০৩ সালের পর অজিদের মাটিতে যেটি হত দুদলের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।

সিরিজটি নিয়ে গত কয়েকমাস ধরেই টালবাহানা করে আসছিল অস্ট্রেলিয়া। বিসিবিকে জানিয়েছিল সিরিজটি আয়োজন করা তাদের জন্য আর্থিকভাবে সুবিধাজনক নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারপরও চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বুধবার সিরিজ বাতিল হওয়ার খবরই দিল ক্রিকইনফো।

বাতিল হওয়া সিরিজটির বিকল্প হিসেবে ২০১৯ বিশ্বকাপের পর অজিরা বাংলাদেশ সফরে আসবে বলেও জানাচ্ছে ওয়েবসাইটটি।

এর আগে বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসার সময়ও নিরাপত্তা অজুহাত দেখিয়ে টালবাহানা করেছিল অজিরা। পরে কয়েকদফা সফর পিছিয়ে প্রায় দুই বছর পর খেলতে আসে। দুই টেস্টের সেই সিরিজে ১-১এ ড্র করে টাইগাররা।

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশেষ পেস ক্যাম্পে ১৫ জন

পরবর্তী

স্থগিতাদেশ প্রত্যাহার হলেও গাজীপুরে ১৫ মে নির্বাচন সম্ভব নয়: সিইসি

পরবর্তী
ভোটার

স্থগিতাদেশ প্রত্যাহার হলেও গাজীপুরে ১৫ মে নির্বাচন সম্ভব নয়: সিইসি

নির্বাচন

খুলনার নির্বাচন নিয়ে খোদ সরকারি দলের কেন এতো অভিযোগ?

সর্বশেষ

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT