বাংলাদেশ-ভারত সিরিজের টেস্ট ও ওয়ানডের
টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ৮ জুন (সোমবার)। টিকিট পাওয়া যাচ্ছে ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্দিষ্ট কিছু শাখায়, এছাড়া বিক্রি হচ্ছে
মোবাইল ব্যাংকিং চ্যানেল ইউক্যাশের মাধ্যমে।
রোববার
রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিকিট
বিক্রয়ের এ ঘোষণা দিয়েছে।
ইউক্যাশের মাধ্যমে ফতুল্লা
টেস্টের টিকিট কেনা যাবে নারায়ণগঞ্জের চাষাঢ়া ও পাগলাবাজার শাখা থেকে।
শুধুমাত্র কাউন্টার থেকে সরাসরি কেনা যাবে নারায়ণগঞ্জের টানবাজার শাখায়।
ওয়ানডে সিরিজে টিকিট ইউক্যাশের মাধ্যমে কেনা যাবে ঢাকার প্রগতি সরণি,
মিরপুর রোড, শান্তিনগর ও উত্তরা শাখায়। আর কাউন্টার থেকে টিকিট বিক্রি
করবে শুধু মিরপুর শাখা।
টেস্ট ম্যাচের টিকিট মূল্য:
ইস্টার্ন গ্যালারি ৫০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৮০ টাকা, ক্লাব হাউজ (ইস্ট
ও ওয়েস্ট) ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (ওয়েস্ট) ৩০০ টাকা এবং
গ্র্যান্ডস্ট্যান্ড ৫০০ টাকা।
ওয়ানডে সিরিজের টিকিট
মূল্য: পূর্ব গ্যালারি ১৫০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২৫০ টাকা, শহীদ
মুস্তাক স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, গ্র্যান্ডস্ট্যান্ড উত্তর ও
দক্ষিণ ৩০০০ টাকা। বিসিবি হসপিটালিটি বক্স ৩০০০ হাজার
টাকা।
১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে
অনুষ্ঠিত হবে এক ম্যাচের টেস্ট সিরিজ। এরপর আগামি ১৮, ২১ ও ২৪
জুন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের খেলাগুলো।






