ক্রিকেটের প্রতি বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ভালোবাসা আছে এটা সবারই কম-বেশি জানা। যেখানেই ক্রিকেট সেখানেই শাহরুখের প্রাণবন্ত উপস্থিতি। আর সেই প্রাণবন্ত উপস্থিতি আরো একবার দর্শক দেখবে ফেবারিট বাংলাদেশ-ভারত ম্যাচে।
শুধু ম্যাচে উপস্থিত থেকে ক্ষান্ত হবেন না কিং খান ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ধারাভাষ্য কক্ষে কপিল দেব ও শোয়েব আখতারের সঙ্গে ধারাভাষ্য দেবেন তিনি।
গত ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে না পাড়ায় দুঃখ প্রকাশ করেছেন শাহরুখ। তাই আজকের ম্যাচ কোনোভাবে মিস দিবেন না বলে আগেই সমস্ত শুটিং বাতিল করেছেন তিনি। তাইতো ম্যাচের ধারাভাষ্য কক্ষে উপস্থিত থেকে খেলা দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা থেকে বিনোদন জগতের মানুষ হয়েও মাঠে নেমে পড়েন তিনি। এ খেলার প্রতি ভালোবাসার কারণেই আইপিএল’র শুরু থেকে একটি দল কিনেছেন তিনি। শুধু কি তাই, এখনও তারকাদের নিয়ে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হলে মাঠে চলে যান শাহরুখ খান।







